Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পাবলিক টয়লেটে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণ, তোলা হল ভিডিও! গ্রেফতার ৩ নাবালক

দ্য ওয়াল ব্যুরো: ১৭ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে (mentally challenged girl) গণধর্ষণের (gangrape) অভিযোগ উঠল তিন নাবালকের (minor boys) বিরুদ্ধে। এমনকী নিজেদের এই ঘৃণ্য কাজের ভিডিও-ও করে রাখে অভিযুক্তরা। বৃহস্পতিবার নির্যাতিতার

পাবলিক টয়লেটে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণ, তোলা হল ভিডিও! গ্রেফতার ৩ নাবালক

শেষ আপডেট: 22 January 2023 03:43

দ্য ওয়াল ব্যুরো: ১৭ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে (mentally challenged girl) গণধর্ষণের (gangrape) অভিযোগ উঠল তিন নাবালকের (minor boys) বিরুদ্ধে। এমনকী নিজেদের এই ঘৃণ্য কাজের ভিডিও-ও করে রাখে অভিযুক্তরা। বৃহস্পতিবার নির্যাতিতার ভাই ইনস্টাগ্রামে সেই ভিডিও ফুটেজ দেখার পর বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার (Ghatkopar) এলাকায়।

দেখা যায়, এলাকারই একটি পাবলিক টয়লেটের ভিতরে তিন নাবালক সেই মেয়েটিকে ধর্ষণ করেছে। এরপর সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে সঙ্গে সঙ্গে নাবালিকার পরিবার ঘাটকোপার থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তিন নাবালককে গ্রেফতার করে পুলিশ। পকসো-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যেহেতু তিনজনই নাবালক, তাই তাদেরকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসে। থানায় অভিযোগ দায়েরের পর ওই নাবালিকা পুলিশকে জানায়, সে যখন এলাকার একটি পাবলিক টয়লেটে ঢুকেছিল, তখন তার পিছু পিছু ওই অভিযুক্তরাও সেখানে ঢুকে পড়ে। এরপর তাকে ধর্ষণ করে ও গোটা ঘটনাটি ভিডিও করে রাখে। অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, এই ঘটনা বাইরের কাউকে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবে।

এই ভয়ে চুপ থাকে নাবালিকা। তবে তিন নাবালক তারপরেই ভিডিওটি পোস্ট করে দেয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ফুটেজ। সেভাবেই ইনস্টাগ্রামে ওই ভিডিওটি নজরে পড়ে নির্যাতিতার ভাইয়ের। সঙ্গে সঙ্গে এ কথা নিজের বাড়ির লোককে জানায় সে। ঘাটকোপার থানায় দায়ের হয় অভিযোগ। পরে থানার এক আধিকারিক বলেন, "তিন অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।"

গর্ভপাতের প্রমাণ মুছতে ভ্রূণ খাওয়ানো হল পোষা কুকুরকে! কোয়াক ডাক্তারকে খুঁজছে পুলিশ


```