অনন্তনাগে এনকাউন্টার, খতম তিন লস্কর জঙ্গি, গুলির জবাব দিচ্ছে ভারতীয় সেনা
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের ওপারে সক্রিয় হয়ে উঠেছে বালাকোট ঘাঁটি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে প্রায় ৫০০ জইশ জঙ্গি। এ দিকে কাশ্মীরের গান্দেরওয়ালে টানা ১৯ দিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এরই মধ্যে তেতে উঠেছে অনন্তনাগ। বুধবার সকাল থে
শেষ আপডেট: 15 October 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের ওপারে সক্রিয় হয়ে উঠেছে বালাকোট ঘাঁটি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে প্রায় ৫০০ জইশ জঙ্গি। এ দিকে কাশ্মীরের গান্দেরওয়ালে টানা ১৯ দিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এরই মধ্যে তেতে উঠেছে অনন্তনাগ। বুধবার সকাল থেকেই অনন্তনাগে শুরু হয়েছে এনকাউন্টার। দুপুর অবধি তিন লস্কর জঙ্গির খতম হওয়ার খবর মিলেছে।
অনন্তনাগের পাজালপোরায় লস্কর ঘাঁটি সক্রিয় হয়ে উঠেছে এমন খবর আগেই দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোররাত থেকেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল টিম। জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনীও। সেনার গুলিতে খতম হয় তিন জঙ্গি।
সেনা সূত্র জানাচ্ছে, তিনজনেই লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য। নিহতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গুলির লড়াই এখনও চলছে বলে খবর।
আরও পড়ুন: কাশ্মীরে চলছে সেনা-জঙ্গি লড়াই, টানা ১৯ দিন ধরে
এনআইএ সম্প্রতি জানিয়েছে, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনকে ছোট ছোট মডিউলে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালাতে নির্দেশ দিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। উপত্যকাতেও ফের সক্রিয় হয়ে উঠেছে লস্কর ও হিজবুল গোষ্ঠী। সোমবারই কাশ্মীরের গান্দেরওয়াল জেলা থেকে দুই হিজবুল জঙ্গিকে পাকড়াও করেছে সেনা ও রাজ্য পুলিশের স্পেশাল টিম। গান্দেরওয়ালের ট্রুমখাল জঙ্গলে জঙ্গিদের গতিবিধি টের পেয়েই গত ২৭ সেপ্টেম্বর যৌথ অভিযান চালায় সেনা ও রাজ্য পুলিশের বিশেষ দল। তার পর থেকেই দফায় দফায় গুলির লড়াই চলছে গান্দেরওয়ালে।
বালাকোটে জইশ গোষ্ঠীর তৎপরতা নিয়েও সম্প্রতি রিপোর্ট দিয়েছে এনআইএ। সেই রিপোর্টে বলা হয়েছে, বালাকোটর জঙ্গি ঘাঁটিগুলোকে ফের গড়ে তুলতে নেমেছে জইশ-ই-মহম্মদ এবং এসবের পুরোটাই চলছে পাক মদতে। সীমান্তে ক্যাম্প করে রয়েছে অন্তত ৫০০ জঙ্গি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এনআইএ এও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে জইশ নতুন করে জঙ্গি নিয়োগ করছে। সেখানে ফিদায়েঁ প্রশিক্ষণ চলছে জোরকদমে।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…