Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বানভাসি অসমে মৃত ৩, ক্ষতিগ্রস্ত ৮ লক্ষ

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে অসমে। তার ফলে শুক্রবার বন্যায় ভাসল নামনি অসম ও মধ্য অসম। বৃষ্টিতে ধস নেমে গোলাঘাটে দু'জন ও হাফলং-এ একজন মারা গিয়েছেন। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ১৭ টি বন্যার কবলে পড়েছে। জলমগ্ন হয়েছে ১৫০০

বানভাসি অসমে মৃত ৩, ক্ষতিগ্রস্ত ৮ লক্ষ

শেষ আপডেট: 12 July 2019 19:26

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে অসমে। তার ফলে শুক্রবার বন্যায় ভাসল নামনি অসম ও মধ্য অসম। বৃষ্টিতে ধস নেমে গোলাঘাটে দু'জন ও হাফলং-এ একজন মারা গিয়েছেন। রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ১৭ টি বন্যার কবলে পড়েছে। জলমগ্ন হয়েছে ১৫০০ গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ লক্ষ মানুষ। বন্যায় ডুবে গিয়েছে ২৭ হাজার হেক্টর কৃষিজমি। ৭ হাজার মানুষকে জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করে রাখা হয়েছে ত্রাণ শিবিরে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নামনি অসমের বরপেটা। সেখানে ৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উজান অসমের ধেমাজি ও লখিমপুর, মধ্য অসমের দরং এবং নামনি অসমের বঙ্গাইগাঁও ও চিরাং অঞ্চলও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যাকবলিত জেলাগুলিতে আরও ন'টি নদীর জলও বিপদসীমা অতিক্রম করেছে। বৃষ্টিতে ধস নেমে অরুণাচল প্রদেশের বহু এলাকাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার চিন সীমান্তের কাছে তাওয়াং-এ ধস নামে। স্কুল যাওয়ার পথে দুই ছাত্র মারা যায়।

```