Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

যাত্রীদের ধাক্কা মারল রাজধানী এক্সপ্রেস! ৫০০ মিটার দূরে ছিটকে পড়ল দেহ, মৃত ৩

দ্য ওয়াল ব্যুরো: তরতাজা তিনটি প্রাণ কাড়ল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। ওভারব্রিজ ব্যবহার করার বদলে হেঁটে রেললাইন পার হওয়ার মাশুল দিতে হল নিজের জীবন দিয়ে। রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে প্ল্যাটফর্ম বদল করার সময় হাওড়া থেকে নয়া দিল্লি

যাত্রীদের ধাক্কা মারল রাজধানী এক্সপ্রেস! ৫০০ মিটার দূরে ছিটকে পড়ল দেহ, মৃত ৩

শেষ আপডেট: 18 March 2023 08:29

দ্য ওয়াল ব্যুরো: তরতাজা তিনটি প্রাণ কাড়ল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। ওভারব্রিজ ব্যবহার করার বদলে হেঁটে রেললাইন পার হওয়ার মাশুল দিতে হল নিজের জীবন দিয়ে। রেল ট্র্যাকের উপর দিয়ে হেঁটে প্ল্যাটফর্ম বদল করার সময় হাওড়া থেকে নয়া দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে কাটা পড়লেন ৩ যুবক (train accident)।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের (Jharkhand) নেতাজী সুভাষচন্দ্র বোস গোমোহ রেল স্টেশনে। আরপিএফ ইন্সপেক্টর বিজয় শংকর জানিয়েছেন, রাজধানী এক্সপ্রেস গোমোহ স্টেশনে দাঁড়ায় না। সে কথা জানতেন না ওই যুবকরা। তাঁরা ওভারব্রিজের বদলে রেল ট্র্যাকের উপর দিয়েই লাইন পেরিয়ে ৩ নম্বর প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন।

সেই সময় দ্রুতগতিতে ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেস। ওই যাত্রীরা প্ল্যাটফর্মে ওঠার আগেই ট্রেনটি ধাক্কা মারে তাঁদের। ধাক্কা তীব্রত দেহগুলি ভিন্ন ভিন্ন হয়ে ছিটকে গিয়ে পড়ে অন্তত ৫০০ মিটার দূরে।

মৃতরা হলেন মনোজ সাব (১৯), শিব চরণ সাব (২০), এবং বাবলু কুমার (২০)। তাঁরা আসানসোল-গোমোহ ট্রেন থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে নামেন। তারপর রেললাইনের উপর দিয়েই ৩ নম্বর প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। ওই তিন যুবকের পোশাক দেখে শনিবার দেহগুলি শনাক্ত করেছেন মৃতদের আত্মীয়রা।

জানা গেছে, মৃতদেহের টুকরোগুলি লাইন থেকে তোলার সময় আপ লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। সেই সময় শিয়ালদহ-নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে ডাউন লাইন দিয়ে পাশ করানো হয়।

বিয়ে করলেন বিশ্বের সবথেকে খাটো বডিবিল্ডার, চার বছর প্রেমের শেষে মালাবদল


```