Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আসানসোলে খনি এলাকায় ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু, পিএইচই-র পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ কয়লাখনির জেরেই ধসে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে ওই ঘটনার পরই আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে নামে জেলা পুলিশ।

আসানসোলে খনি এলাকায় ধসে চাপা পড়ে ৩ জনের মৃত্যু, পিএইচই-র পাইপ লাইনের কাজ করতে গিয়ে বিপত্তি

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 January 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত হল ৩ শ্রমিকের। গুরুতর জখম আরও একজন। আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকার ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ কয়লাখনির জেরেই ধসে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে ওই ঘটনার পরই আসানসোলের বিভিন্ন এলাকায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে অভিযানে নামে জেলা পুলিশ।

খনি এলাকায় রাস্তার পাশে পিএইচই-র উদ্যোগে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেজন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই ধস নামে। তাতে তলিয়ে যান কয়েকজন শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু চারজনকে উদ্ধার করা যায়নি। পরে জেসিবি এনে তাদের উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮),  সামসুল শেখ (২০) এবং নিতেশ পাশওয়ান(২৫)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে এঘটনা সামনে আসার পরই এদিন আসানসোল উত্তর থানার পুলিশ ভানোরা ওসিপি এলাকায় অবৈধ কয়লাখনিতে তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি অবৈধভাবে খনি খননের কাজও বন্ধ করেছে পুলিশ। তবে স্থানীয়দের বক্তব্য, আরও আগে অভিযান চালানো উচিত ছিল। তাহলে এভাবে তিনটে প্রাণ চেলে যেত না।


```