
শেষ আপডেট: 9 June 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো: ধানবাদের কাছে বেআইনি কয়লা খাদানে ফের ধস নামল শুক্রবার সকালে। ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ধসের মধ্যে এখনও অনেকে আটকে রয়েছেন। ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে এই ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বেআইনিভাবে কয়লা তোলা চলছিল। তখনই এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা। ধসের মধ্যে থেকে পাঁচজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর মধ্যে এক শিশুও রয়েছে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা জানায়, ‘কয়লাখনির একদিকের অংশ ভেঙে পড়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেখানেই অনেকে আটকে পড়েন। তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তিনজন মারা গিয়েছে। তবে মনে করা হচ্ছে, অনেকে এখনও আটকে রয়েছেন। বিসিসিএল কী রিপোর্ট দেয়, আমরা সেইজন্য অপেক্ষা করছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা এই ঘটনায় সরাসরি প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পুলিশের সামনে। একজনের দাবি, ‘খবর দেওয়ার বহু পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছেছে। পুলিশ প্রশাসন সবই জানে যে এখানে বেআইনি খাদান চলে। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আমরা বারবার অভিযোগ জানিয়েছি। তারপরেও অভিযোগ কানে তোলা হয় না।’
রেস্তোরাঁয় খেতে এসেছিল কিশোর, তার বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল কর্তৃপক্ষ