Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল নিউটাউনে, নয়া উদ্যোগ হিডকোর

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া। এই মূল্যবৃদ্ধির বাজারে তাই বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle) ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য। নিউটাউনে (Newtown) ৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল (Carnival) আয়োজন করতে চলেছে হিডকো

৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল নিউটাউনে, নয়া উদ্যোগ হিডকোর

শেষ আপডেট: 4 September 2021 12:09

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া। এই মূল্যবৃদ্ধির বাজারে তাই বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle) ওপর জোর দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য। নিউটাউনে (Newtown) ৩ দিন ব্যাপী বৈদ্যুতিক গাড়ির কার্নিভাল (Carnival) আয়োজন করতে চলেছে হিডকো (HIDCO)। মূলত মানুষের মধ্যে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রতি আকর্ষণ বাড়াতেই এই পরিকল্পনা। চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখ এই কার্নিভাল হবে নিউটাউনে। ভারতবর্ষের বুকে যত গাড়ি তৈরির কোম্পানি আছে তাদেরকে এই কার্নিভালে আহ্বান জানানো হয়েছে। এই গাড়ির মেলায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বৈদ্যুতিক গাড়ির সুবিধা জানতে পারবেন উৎসাহীরা। এই গাড়ির মেলায় থাকবে বাস থেকে রিকশা। বৈদ্যুতিক মাধ্যমে চলা সবরকম যানই উপস্থিত থাকবে। বৈদ্যুতিক সাইকেল, রিকশা, দু'চাকা, চার চাকা এমনকি বাসও চলছে রাস্তায়। সেই সংখ্যা আরও বেশি মাত্রায় বাড়াতেই এই নয়া উদ্যোগ। আরও পড়ুনঃ ছোট ইলিশ ধরলে বাতিল হবে ট্রলারের লাইসেন্স, বিধি জারি অচিরেই নিউটাউনের রাস্তায় শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি চালানোর ভাবনা আছে হিডকোর। পাশাপাশি, সাইকেল চালানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। এমনকি নিউটাউন রাজ্যের একমাত্র জায়গা যেখানে সাইকেল চালানোর জন্য মূল সড়কের পাশেই আলাদা রাস্তা বানানো হয়েছে। যেখান দিয়ে আপনি অনায়াসেই দুচাকায় ভর করে চলে যেতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা। গাড়ির যানজট ছাড়াই। এমনকি, নিজের সাইকেল না থাকলেও অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করার ব্যবস্থা আছে নিউটাউনে। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির মতো কারণ তো আছেই, পাশাপাশি বৈদ্যুতিক গাড়িতে পরিবেশ বাঁচবে বহুলাংশে। দূষণের হাত থেকে রক্ষা পাবে শহরবাসী। তাই ৩ দিনের এই কার্নিভাল নিয়ে আশাবাদী হিডকো। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```