Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IIM: ক্লাসরুমের আধুনিকীকরণে আইএইএম কলকাতাকে ৩ কোটি টাকা অনুদান প্রাক্তনীদের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM) পাশে দাঁড়ালেন প্রাক্তনীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯৩ সালের ব্যাচের পড়ুয়ারা এবার ক্লাশরুমের আধুনিকীকরণ (Modern classrooms), বৃত্তি প্রদান (Scholarship) ইত্যাদির জন্য ৩

IIM: ক্লাসরুমের আধুনিকীকরণে আইএইএম কলকাতাকে ৩ কোটি টাকা অনুদান প্রাক্তনীদের

শেষ আপডেট: 1 April 2022 12:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM) পাশে দাঁড়ালেন প্রাক্তনীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯৩ সালের ব্যাচের পড়ুয়ারা এবার ক্লাশরুমের আধুনিকীকরণ (Modern classrooms), বৃত্তি প্রদান (Scholarship) ইত্যাদির জন্য ৩ কোটি টাকার বেশি প্রদান করলেন।

২০১৮ সালে প্রাক্তনীদের একটি পুনর্মিলনের অনুষ্ঠান হয় সম্প্রতি। সেই অনুষ্ঠানে এসেই ঠিক হয় এই টাকা তোলার ভাবনা। শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকীকরণ করার কথা। ২০১৯ সাল থেকে এই টাকা তোলা শুরু হয়। তবে করোনার কারণে সে কাজ থমকে গিয়েছিল।

আইআইএমের তরফে খবর, প্রাক্তনীরা জানতে চান, কোন খাতে অর্থের প্রয়োজন। তাঁদের মধ্যেই এক প্রাক্তনীর কথায়, এই টাকা দুটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। তিনি বলেন, 'একটি ক্ষেত্রে আধুনিক শ্রেণিকক্ষ তৈরিতে ব্যবহার হবে। অবশিষ্ট অংশ দিয়ে বৃত্তি দেওয়া হবে।' তবে এই বৃত্তি আর্থিক চাহিদার প্রয়োজনে ব্যবহার হোক বলে মত প্রাক্তনীদের।

এই উদ্যোগে খুশি শিক্ষাপ্রতিষ্ঠানের ডিন মনীশ ঠাকুর। তিনি বলেন, এই ধরণের যেকোন অবদান ইনস্টিটিউটের সঙ্গে প্রাক্তনীদের সংযোগ আরও শক্তিশালী করে তোলে। তিনি আরও বলেন, 'ব্যাচের আরও কিছু শিক্ষার্থী অবদান রাখতে পারেন, এতে তহবিল আরও বড় হওয়ার সম্ভাবনা আছে।'

ফুলে ফুলে ছয়লাপ পয়লা এপ্রিলের সোশ্যাল-বৃক্ষ, রাজনীতি-বিনোদন মিলেমিশে একাকার


```