Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে পরীক্ষা বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি হাবরার ৩ ছাত্রী, খুঁজছে পুলিশ, আতঙ্কে পরিবার

নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে খবর, গত ১ ডিসেম্বর স্কুলে পরীক্ষা ছিল। সেই কারণে সকাল সকালই স্কুলে বেরিয়ে গিয়েছিল তারা।

স্কুলে পরীক্ষা বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি হাবরার ৩ ছাত্রী, খুঁজছে পুলিশ, আতঙ্কে পরিবার

শেষ আপডেট: 4 December 2023 21:52

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্কুলে পরীক্ষা আছে, এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল হাবরার অষ্টম শ্রেণির তিন ছাত্রী। কিন্তু স্কুলে যায়নি তারা। এমনকী বিকেল হয়ে গেলেও বাড়ি ফেরেনি ওই ৩ নাবালিকা। পরিবারের অভিযোগ পাওয়ার পরেই 'নিখোঁজ' ছাত্রীদের খোঁজ শুরু করেছে পুলিশ।  

উত্তর ২৪ পরগনার হাবরার কামিনী কুমার গার্লস স্কুলের ছাত্রী ছিল ৩ জন। তাদের মধ্যে একজনের বাড়ি স্কুলের কাছেই। বাকি দু'জন থাকত বনবনিয়া ও তেতুলতলা রেল বাজার এলাকায়। ক্লাসের অন্যান্য মেয়েদের কথায়, তিনজনেই খুব ভাল বন্ধু ছিল।

নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে খবর, গত ১ ডিসেম্বর স্কুলে পরীক্ষা ছিল। সেই কারণে সকাল সকালই স্কুলে বেরিয়ে গিয়েছিল তারা। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও তিনজনের কেউই ফেরেনি। চিন্তা বাড়ায় স্কুলে খোঁজ নেওয়া হয়। স্কুল জানায়, ওই ৩ ছাত্রী নাকি পরীক্ষা না দিয়েই স্কুল থেকে বেরিয়ে যায়। তারপরই আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। না পেয়ে শেষমেশ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।  

পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই সন্ধান শুরু করে পুলিশ। নাবালিকাদের কাছে থাকা মোবাইল ট্রেস করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ছাত্রীদের মোবাইল ট্রেস করে জানা গেছে প্রথমে তারা শান্তিপুরের পালপাড়া এলাকায় গিয়েছিল। পরে ফের তাদের মোবাইল লোকেশন কলকাতাতে দেখাচ্ছিল। তবে তারপর থেকেই বন্ধ মোবাইল। ফলে সিম ট্রেস করা যাচ্ছে না। পুলিশের অনুমান, সিম কার্ড খুলে ফেলে দেওয়া হয়েছে।

মেয়েদের খোঁজ পেতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। যদিও এখনও পর্যন্ত ৩ জনের মধ্যে কারও খোঁজ পাওয়া যায়নি। এই তিনজন নাবালিকা নিজেরা কোথায় চলে গেছে নাকি তাদের অপহরণ করা হয়েছে, সেটাই পুলিশ জানার চেষ্টা করছে। এদিকে, মেয়েদের খোঁজ পেতে থনায় দিনরাত বসে আছেন ৩ ছাত্রীর পরিবারের লোকেরা। 


```