Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#মি টু বিতর্কের জের, সুহেল শেঠের সঙ্গে চুক্তি শেষ করতে চলেছে টাটা সন্স

দ্য ওয়াল ব্যুরো: #মি টু কাঁটায় বিদ্ধ হয়েছিলেন আগেই। তার জেরেই এ বার বিপণন বিশেষজ্ঞের পদ থেকে সুহেল শেঠকে ছেঁটে ফেলতে যাচ্ছে টানা সন্স। সুহেলের সঙ্গে চুক্তির মেয়াদে ইতি টানা হবে চলতি মাসের শেষেই। সোমবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে টানা সন্

#মি টু বিতর্কের জের, সুহেল শেঠের সঙ্গে চুক্তি শেষ করতে চলেছে টাটা সন্স

শেষ আপডেট: 28 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: #মি টু কাঁটায় বিদ্ধ হয়েছিলেন আগেই। তার জেরেই এ বার বিপণন বিশেষজ্ঞের পদ থেকে সুহেল শেঠকে ছেঁটে ফেলতে যাচ্ছে টানা সন্স। সুহেলের সঙ্গে চুক্তির মেয়াদে ইতি টানা হবে চলতি মাসের শেষেই। সোমবার একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে টানা সন্স। দীর্ঘ কর্মজীবনের অনেকটা সময় টাটা গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন সুহেল। টাটা গ্রুপের মূল সংস্থা হল টাটা সন্স। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণের পর টাটা ব্র্যান্ডের হাল ধরেন সুহেলই। সংস্থার অন্যতম বিপণন বিশেষজ্ঞ হিসেবে উঠে আসে তাঁর নাম। টানা সন্সের মুখপাত্র জানিয়েছেন, #মি টু বিতর্কের জেরে সুহেলের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছে না সংস্থা। আগামী ৩০ নভেম্বরই সুহেল শেঠের সঙ্গে চলতি চুক্তি শেষ হবে টাটা সন্সের। সপ্তাহ কয়েক আগেই #মি টু আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে সেলিব্রিটি কনসালট্যান্ট সুহেল শেঠের উপর। একটার পর একটা বিতর্ক শুরু হয় তাঁকে নিয়ে। সুহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ছ’জন মহিলা। তাঁদের মধ্যে রযেছেন বেশ কয়েক জন নামী ব্যক্তিত্বও। যেমন, মডেল দিয়ান্দ্রা সোরেস, পরিচালিকা নাতাশা রাঠোর, সাংবাদিক মন্দাকিনী গেহলত এবং লেখিকা ইরা ত্রিবেদী। ফেসবুকে সুহেলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন দিয়ান্দ্রা। তিনি লিখেছেন, সেলিব্রিটি পার্টি হোক বা কোনও ফ্যাশন শো, সুহেল অনেকের সঙ্গেই অসভ্যতা করতেন। ‘‘একবার কাউচের উপর নাচছিলাম। সবাই নাচছিলেন। আচমকাই জড়িয়ে ধরে আমার ঠোঁট চেটে দেন সুহেল। জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করছিলেন,’’ বিস্ফোরক দিয়ান্দ্রা। অভিযোগ করেছেন সাংবাদিক মন্দাকিনীও। তাঁর কথায়, “কথার মাঝে এমন হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরেছিলেন সুহেল যে চমকে যাই। কিছু বুঝে ওঠার আগেই দেখি আমাকে চুমু খেতে শুরু করে দিয়েছেন তিনি।” কলকাতাতেই জন্ম ও বেড়ে ওঠা সুহেলের। কর্মজীবনের শুরু নানা বিপণনী সংস্থায় কনসালট্যান্ট হিসেবে। কুয়াদ্রা অ্যাডভাইসরির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন সুহেল। এর আগে মাহীন্দ্রা গ্রুপ, আদানি গ্রুপ ও কোকা কোলার বিপণনী বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন সুহেল।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```