Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ অবস্থাতেই প্রসব করাচ্ছেন চিকিৎসক! মৃত্যু হল মা ও সদ্যোজাত দু'জনেরই

দ্য ওয়াল ব্যুরো: গুজরাটের সরকারি হাসপাতাল। উপচে পড়ছে রোগীদের ভিড়। প্রসূতি মহিলার সংখ্যাও নেহাত কম নয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ধরা পড়লেন মদ্যপ অবস্থায়। মত্ত অবস্থাতেই ডেলিভারি করাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাতেই প্রাণ গিয়েছে এক প্রসূতি ও তাঁ

মদ্যপ অবস্থাতেই প্রসব করাচ্ছেন চিকিৎসক! মৃত্যু হল মা ও সদ্যোজাত দু'জনেরই

শেষ আপডেট: 26 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: গুজরাটের সরকারি হাসপাতাল। উপচে পড়ছে রোগীদের ভিড়। প্রসূতি মহিলার সংখ্যাও নেহাত কম নয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ধরা পড়লেন মদ্যপ অবস্থায়। মত্ত অবস্থাতেই ডেলিভারি করাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাতেই প্রাণ গিয়েছে এক প্রসূতি ও তাঁর কন্যাসন্তানের। মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে গুজরাটের বোতাড় জেলার সোনাওয়ালা সরকারি হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম কামিনীবেন চঞ্চিয়া (২২)। মৃতার পরিবারের দাবি, সোমবার তরুণীর প্রসব বেদনা উঠলে তাঁকে সোনাওয়ালা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডঃ পি জে লাখানি। তরুণীর পরিবারের সদস্যদের দাবি, তিনি মদ্যপ অবস্থাতেই রোগীদের চিকিৎসা করছিলেন। ডেলিভারির দায়িত্ব তাঁকেই দেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসবের সময়েই মৃত্যু হয় তরুণীর। কিছুক্ষণ পরে মারা যায় তাঁর সদ্যোজাত কন্যাসন্তানও। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তরুণীর পরিবারের লোকজন। চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তরুণীর পরিবারের এক সদস্যের কথায়, "কামিনীকে যখন হাসপাতালে নিয়ে আসি, চিকিৎসক মদ্যপ ছিলেন। ওই অবস্থাতেই প্রসব করাতে গিয়ে মৃত্যু হয় মা ও সন্তান দু'জনেরই।" বোতাড় থানার পুলিশ সুপার হর্ষদ মেহতা বলেছেন, "চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তরুণী ও তাঁর সন্তানের। এমন অভিযোগই দায়ের হয়েছে থানায়। গোটা বিষয়টা আমরা খতিয়ে দেখছি।" অভিযোগের পরই চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাবনগর সিভিল হাসপাতালে তরুণীর দেহ ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হর্ষদ মেহতা। তিনি বলেছেন, ডঃ লাখানি  ক্লাস টু মেডিক্যাল অফিসারের পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাই জেলা স্বাস্থ্যকর্তাদেরও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

```