Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচের শেষে ফুটবল স্টেডিয়ামের কাছেই ভেঙে পড়ল কপ্টার

দ্য ওয়াল ব্যুরো: কিং পাওয়ার স্টেডিয়ামে রমরম করে চলছিল প্রিমিয়ার লিগ। লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ১-১ ম্যাচের শেষেই ঘটে গেল বিপত্তি। আকাশে চড়কি মারতে মারতে স্টেডিয়ামের ঠিক পাশেই নেমে এল একটি হেলিকপ্টার। তারপরই বিকট আওয়াজের সঙ্

ম্যাচের শেষে ফুটবল স্টেডিয়ামের কাছেই ভেঙে পড়ল কপ্টার

শেষ আপডেট: 26 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কিং পাওয়ার স্টেডিয়ামে রমরম করে চলছিল প্রিমিয়ার লিগ। লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ১-১ ম্যাচের শেষেই ঘটে গেল বিপত্তি। আকাশে চড়কি মারতে মারতে স্টেডিয়ামের ঠিক পাশেই নেমে এল একটি হেলিকপ্টার। তারপরই বিকট আওয়াজের সঙ্গে ভেঙে পড়ল সেটি। শনিবার ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লেস্টার শহরে। স্কাই স্পোর্টস সূত্রে খবর, ওই হেলিকপ্টারটি ছিল লেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ভিচাই শ্রীভাদ্যানাপ্রভার। দুর্ঘটনার সময়ে তিনি কপ্টারের ভিতর ছিলেন কিনা সেটা জানা যায়নি। স্টেডিয়ামের পাশেই হেলিপ্যাড থেকে সেটি টেক অফ করে স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ। টেক অফের কিছু সময় পরেই কপ্টারটিতে বিপত্তি দেখা দেয়। স্টেডিয়ামের উপরেই অনিয়ন্ত্রিত ভাবে সেটি পাক মারতে দেখা যায়। পৌনে ন'টা নাগাদ স্টেডিয়ামের পার্কিং এলাকার কাছে সেটি ভেঙে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, "কপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বিস্ফোরণ ও আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে চারদিকে। সবাই মাঠ ছেড়ে পালাতে শুরু করে। " ঘটনার কথা প্রথম টুইট করে জানায় লেস্টার সিটি পুলিশ। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ম্যাচের এক ধারাভাষ্যকার জানিয়েছেন, কপ্টারটিতে কোনও যান্ত্রিক গোলযোগ হয়েছিল। ওড়ার পর থেকেই সেটি বেসামাল হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল আকাশ থেকে একটি আগুনের গোলা নেমে আসছে। গোটা স্টেডিয়ামটাই ঘিরে রয়েছে পুলিশ।  ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।  লেস্টার সিটির অনেক ফুটবলারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।  পুলিশ জানিয়েছে, ভিচাই শ্রীভাদ্যানাপ্রভা নিজে বা তাঁর পরিবারের কেউ সেই সময় কপ্টারে ছিলেন কিনা সেটা খোঁজ নেওয়া হচ্ছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```