Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়াণ বিজেপি নেতা মদনলাল খুরানা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লির কীর্তিনগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স

প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

শেষ আপডেট: 26 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়াণ বিজেপি নেতা মদনলাল খুরানা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লির কীর্তিনগরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর ছেলে হরীশ খুরানা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেক বিজেপি নেতাই। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, "দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়াণ বিজেপি নেতার মৃত্যু খুবই দুঃখজনক। খুরানাজী একজন জনপ্রিয় নেতা ছিলেন। বিজেপির এক শক্তিশালী স্তম্ভ হিসেবে তিনি চির স্মরণীয় থাকবেন।" ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ীর সময় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীও ছিলেন খুরানা । ২০০৩ সাল পর্যন্ত মোট এগারো বার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। তার মধ্যে দশ বারই জেতেন। বিজেপির জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মদনলাল খুরানা। ভারতীয় জনতা পার্টির এই বর্ষীয়ান নেতা আরএসএস-এর সঙ্গেও সক্রিয়ভাবে যু্ক্ত ছিলেন। ২০০৪ সালে তাঁকে রাজস্থানের রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়। ১৯৩৬ সালের ১৫ অক্টোবর অবিভক্ত ভারতের (বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে) ফয়জলাবাদে তাঁর জন্ম। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ করেন। ছাত্রজীবনে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছিলেন।  

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```