Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুয়েতের ন্যাশনাল ব্যাঙ্কের হেডকোয়ার্টারে আগুন, উদ্ধার করা হল ২,৫০০ কর্মীকে

দ্য ওয়াল ব্যুরো: দাউদাউ করে জ্বলছে ৩০০ মিটার উঁচু টাওয়ারটা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বিধ্বংসী আগুন ধীরে ধীরে গ্রাস করছে গোটা বহুতলটাকেই। কুয়েতের ন্যাশনাল ব্যাঙ্ক হেডকোয়ার্টারের ৩০০ মিটার লম্বা স্কাইস্ক্র্যাপারে আগুন লাগল বৃহস্পতিবার বি

কুয়েতের ন্যাশনাল ব্যাঙ্কের হেডকোয়ার্টারে আগুন, উদ্ধার করা হল ২,৫০০ কর্মীকে

শেষ আপডেট: 26 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দাউদাউ করে জ্বলছে ৩০০ মিটার উঁচু টাওয়ারটা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বিধ্বংসী আগুন ধীরে ধীরে গ্রাস করছে গোটা বহুতলটাকেই। কুয়েতের ন্যাশনাল ব্যাঙ্ক হেডকোয়ার্টারের ৩০০ মিটার লম্বা স্কাইস্ক্র্যাপারে আগুন লাগল বৃহস্পতিবার বিকেলের দিকে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ন্যাশনাল ব্যাঙ্ক সূত্রে খবর, আশপাশের কোনও বাড়িতে আগুন লাগে। সেটাই ছড়িয়ে পড়ে টাওয়ারেও। আবার, শর্ট সার্কিটের কারণে টাওয়ারের নীচের তলায় আগুন লেগে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকল সূত্রে খবর, যে সময় আগুন লাগে, ব্যাঙ্কের ভিতরে সে সময় লোকজনের ভিড়। প্রায় আড়াই হাজার মানুষ আটকা পড়ে গিয়েছিলেন আগুনের কারণে। কালো ধোঁয়ায় গোটা টাওয়ারটাই ঢেকে গেছিল। শুধু ভিতর থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছিল। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। সবাইকেই নিরাপদে টাওয়ারের বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। https://twitter.com/NBKPage/status/1045254706266853376 আগুন লাগার কথা নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে কুয়েতের ন্যাশনাল ব্যাঙ্ক। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজের জন্য কুয়েতের দমকল দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতরকে সাধুবাদও জানানো হয় ব্যাঙ্কের তরফ থেকে। ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, টাওয়ারটি উন্নত প্রযুক্তিতে তৈরি। বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে টাওয়ারের ভিতরের তাপমাত্রা বিশেষ উপায় নিযন্ত্রণ করা হয়। কারণ কুয়েতে গরমের সময় তাপমাত্রা সাধারণত ৪০ ডিগ্রি ও তার আশপাশেই থাকে। তাও কী ভাবে টাওয়ারে আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

```