Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমি ওকে ছাড়া বাঁচব না', বান্ধবী বিয়ের প্রস্তাব ফেরাতেই গলায় দড়ি যুবকের

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক লাইভে (Facebook Live) এসে আত্মহত্যা (Suicide) করলেন এক যুবক (man)। সঙ্গে অভিযোগ জানালেন, তাঁর প্রেমিকা (Girlfriend) বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যই এই চরম পথ বেছে নিচ্ছেন। জানা গেছে, ওই যুবকের নাম জয়দীপ রায় (

'আমি ওকে ছাড়া বাঁচব না', বান্ধবী বিয়ের প্রস্তাব ফেরাতেই গলায় দড়ি যুবকের

শেষ আপডেট: 30 December 2022 13:28

দ্য ওয়াল ব্যুরো: ফেসবুক লাইভে (Facebook Live) এসে আত্মহত্যা (Suicide) করলেন এক যুবক (man)। সঙ্গে অভিযোগ জানালেন, তাঁর প্রেমিকা (Girlfriend) বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যই এই চরম পথ বেছে নিচ্ছেন। জানা গেছে, ওই যুবকের নাম জয়দীপ রায় (২৭)। তিনি অসমের (Assam) কাছার জেলার বাসিন্দা।

জানা গেছে, একটি মেডিক্য়াল কোম্পানিতে কাজ করতেন জয়দীপ। তাঁর পরিবারের দাবি, সোমবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে। তাঁর দাদা জানিয়েছেন, লাইভ শুরু করার আগে তিনি পরিবারের সবাইকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিলেন।

আত্মহত্যা করার আগে তিনি পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন, মা, দাদা, কাকা-কাকিমা, বোন সবাইকে ভালোবাসি। কিন্তু আমার প্রেমিকাকেও খুব ভালোবাসি। ওকে ছাড়া বাঁচা সম্ভব নয়। এরপরই চরম সিদ্ধান্ত নেন তিনি। সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দেন।

এছাড়াও ফেসবুক লাইভে তাঁকে বলতে শোনা যায় যে, 'গার্লফ্রেন্ডের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সবার সামনে আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে প্রত্যাখ্যান করে। এরপর ওর কাকা এসে আমায় বলে আমার সঙ্গে সম্পর্ক রাখলে মেয়েটিকে তারা খুন করে ফেলবে। তাই আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।'

পরে সেই যুবকের দাদা জানান, শিলচরে একটা ভাড়া বাড়িতে থাকত ভাই। আত্মহত্যার বিষয়টি জেনেই আমরা বাড়িওলাকে খবর দিই। একথা শুনে দ্রুত তাঁরা ঘরে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

ভরা রাস্তায় মাতলামি যুবকের, মহিলার কাছে ফোন নম্বর চাইতেই জুটল জুতোপেটা


```