Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পুজোর আগেই সিদ্ধান্ত বৌবাজারে! ভাঙা হবে ২৭টি বাড়ি, নিজের বাড়ি ফিরবে ২৭টি পরিবার

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে বলা হয়েছিল ১৯টি। এবার বলা হল, ২৭টি। গোটা বৌবাজার এলাকার এতগুলি বাড়িই ভেঙে ফেলা হবে বলে জানানো হল সরকারি তরফে। এই সপ্তাহেই গোটা ঘটনাস্থল ভাল করে ঘুরে দেখে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিল কলকাতা মেট্রো রেলও

পুজোর আগেই সিদ্ধান্ত বৌবাজারে! ভাঙা হবে ২৭টি বাড়ি, নিজের বাড়ি ফিরবে ২৭টি পরিবার

শেষ আপডেট: 19 September 2019 11:52

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে বলা হয়েছিল ১৯টি। এবার বলা হল, ২৭টি। গোটা বৌবাজার এলাকার এতগুলি বাড়িই ভেঙে ফেলা হবে বলে জানানো হল সরকারি তরফে। এই সপ্তাহেই গোটা ঘটনাস্থল ভাল করে ঘুরে দেখে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের বিল্ডিং সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটি জানিয়েছে, বৌবাজারে যে বাড়িগুলি ভেঙে গেছে, আর যেগুলি ভেঙে ফেলতে হবে, সেই সংখ্যাটা মোট ২৭। এই বাড়িগুলি আর কোনও ভাবেই বসবাসযোগ্য করে তোলা যাবে না। সব ক'টিই এই মুহূর্তে বিপজ্জনক বাড়ির আওতায় পড়ছে। তবে সূত্রের খবর, ওই বাড়িগুলি ছাড়াও আরও যে সব বাড়ির পরিবার ঘরছাড়া, তাদের মধ্যে থেকেও ২৭টি পরিবারের বাসিন্দাদের দ্রুত ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সব ঠিক থাকলে, পুজোর আগেই নিজের বাড়িতে ফিরে যেতে পারেন তাঁরা। কমিটির সদস্যরা জানিয়েছেন,দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনে এই মুহূর্তে কাউকে ফেরানো যাবে না। কিন্তু খানিক দূরে মদন দত্ত লেনের দিকে ২৭টি বাড়িকে ফিট সার্টিফিকেট দেওয়া যায়। তবে শুধু কমিটি বললেই হবে না,  কেএমআরসিএলের তরফে সেগুলি পরীক্ষা করে, পুরসভার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরে তবেই ঘরছাড়াদের ঘরে ফেরানো হবে। অবশ্য যে ২৭টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত হয়েছে, তার বাইরে আরও ১৬টি বাড়ি নিয়ে দ্বন্দ্বে আছে কমিটি। সেগুলি ভেঙে ফেলা হবে নাকি রাখা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেই এই রিপোর্টে উল্লেখ রয়েছে। চলতি মাসের গোড়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সময়ে ভেঙে পড়েছিল বৌবাজার এলাকার একাধিক বাড়ি। রাতারাতি খালি করে দেওয়া হয়েছিল গোটা এলাকা। এর পরেই বৌবাজারের বাড়িগুলির  হাল-হকিকত জানতে তৈরি হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। সয়েল স্পেশ্যালিস্ট নীতিন সোমের নেতৃত্বে কেএমআরসিএলের তরফে এই বিল্ডিং কমিটি তৈরি করা হয়েছিল। সেখানে রয়েছেন ডঃ সোমনাথ ঘোষ, ডঃ অমিতাভ ঘোষ, চেন্নাই আইআইটি-র ডঃ এল কে পিছুমনি, এবং মিঃ কেনওয়াং। পাঁচ জনের এই কমিটির তত্ত্বাবধানে বৌবাজার এলাকায় মোট ৭৪টি বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হয় সম্প্রতি। বুধবার রাতেই সেই রিপোর্ট জমা পড়ে কেএমআরসিএলের কাছে। কেএমআরসিএলের জেনারেল ম্যানেজার এ কে নন্দী বলেন, ”বিল্ডিং সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়েছে। ২৭টি বাড়ি ভেঙে ফেলা হবে বলে ঠিক হয়েছে। পাশাপাশি, অন্য ২৭টি বাড়ির বাসিন্দাদের নিজের বাড়িতে ফেরানো হবে। এর বাইরে ১৬টি বাড়ি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।”

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/news-biswakarma-puja-in-bowbazar-after-metro-disaster/

```