Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন প্রিন্সিপাল সমকামী, খুদে ছাত্ররাই ছিল তাঁর শিকার', #মি টু নিয়ে গর্জে উঠলেন চণ্ডীগড়ের তিন ছাত্র

দ্য ওয়াল ব্যুরো: #মি টু নিয়ে সরব বলিউড। তার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। দাবানলের মতো আন্দোলন মাথাচাড়া দিচ্ছে দেশের আনাচ কানাচে। এ বার যৌন নিগ্রহ নিয়ে সরব হল চণ্ডীগড়ের একটি স্কুল। তাঁর ছিল ভয়ঙ্কর যৌন লালসা। একাধিক ছাত্রকে যৌন হেনস্থা কর

প্রাক্তন প্রিন্সিপাল সমকামী, খুদে ছাত্ররাই ছিল তাঁর শিকার', #মি টু নিয়ে গর্জে উঠলেন চণ্ডীগড়ের তিন ছাত্র

শেষ আপডেট: 26 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: #মি টু নিয়ে সরব বলিউড। তার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। দাবানলের মতো আন্দোলন মাথাচাড়া দিচ্ছে দেশের আনাচ কানাচে। এ বার যৌন নিগ্রহ নিয়ে সরব হল চণ্ডীগড়ের একটি স্কুল। তাঁর ছিল ভয়ঙ্কর যৌন লালসা। একাধিক ছাত্রকে যৌন হেনস্থা করেছেন। খুদে পড়ুয়াদেরই ছিল তাঁর শিকার। চণ্ডীগড় ক্যাথোলিক স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ও ডিরেক্টরের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ওই স্কুলেরই তিন প্রাক্তন ছাত্র। ১৯৮০ সালে স্কুল পাশ করেন মনরাজ সিংহ। তাঁর অভিযোগ সেই সময় স্কুলের প্রিন্সিপাল ছিলেন হ্যারল্ড কার্ভার। ছাত্রদের নিজের অফিস ঘরে ডেকে এনে হেনস্থা করতেন তিনি। অশ্লীল আলোচনা, এমনকি শারীরিক নির্যাতনও করতেন কার্ভার। মনরাজের কথায়, তিনি তখন সপ্তম শ্রেণির ছাত্র। একদিন নিজের ঘরে ডেকে এনে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন প্রিন্সিপাল। কার্ভারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন আরও এক প্রাক্তন ছাত্র সঞ্জয় আউস্তা। বছর বিয়াল্লিশের আউস্তা বর্তমানে দিল্লির এক সাংবাদিক। তিনি তাঁর ব্লগে লিখেছেন, ক্লাস নাইনে পড়ার সময় তিনি স্কুলেরই হোস্টেলে থাকতেন। নিজের চোখে দেখেছেন দিনের পর দিন হোস্টেলের ছাত্রদের যৌন নিগ্রহ করেছেন প্রিন্সিপাল। তিনিও তাঁর লালসার শিকার হন একসময়। "হ্যারল্ড কার্ভার একজন যৌন শিকারি। কতজন যে তাঁর যৌন লালসার শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। শিশুদের উপর অত্যাচার করাটা ছিল তাঁর পছন্দের জায়গা," সোশ্যাল মিডিয়ায় কার্ভারের বিরুদ্ধে এ ভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মনরাজ। তাঁকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন ক্যাথোলিক স্কুলের আরও এক প্রাক্তন ছাত্র নবীন ছেত্রী। কর্মসূত্রে বর্তমানে তিনি কলোরাডোর বাসিন্দা। হেরল্ড কার্ভারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। ত্রিশ বছর আগেও তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক ছাত্র। এক মাসের জন্য জেলেও গিয়েছিলেন কার্ভার। মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছিলেন তিনি। প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগই মানতে চাইছেন না স্কুল কর্তৃপক্ষ। তাঁদের কথায়, একজন ভাল মানুষের গায়ে অহেতুক কাদা ছেটানো হচ্ছে। নিজের উপর আসা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্সিপাল নিজেও। তিনি বলেছেন, "আমার যথেষ্ট সুনাম রয়েছে স্কুলে। এমন কাণ্ড করার কথা ভাবতেও পারি না। স্কুলকে বদনাম করার জন্যই এমন অভিযোগ আনা হচ্ছে।"

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```