ভোটের আগে ফের উত্তপ্ত ছত্তীসগঢ়, মাওবাদী হানায় নিহত ছয় জওয়ান, জখম এক
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার মাও আতঙ্ক ছড়াল বিজাপুরে। শনিবার বিকেলের দিকে তীব্র বিস্ফোরণে উড়ে গেল একটি সিআরপিএফের মাইনরোধী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জওয়ানের। গুরুতর জখম এক।
ঘটনাটা ঘট
শেষ আপডেট: 26 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসেই ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার মাও আতঙ্ক ছড়াল বিজাপুরে। শনিবার বিকেলের দিকে তীব্র বিস্ফোরণে উড়ে গেল একটি সিআরপিএফের মাইনরোধী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জওয়ানের। গুরুতর জখম এক।
ঘটনাটা ঘটে এ দিন বিকেল ৪টে নাগাদ আওয়াপল্লি থানা এলাকায় সিআরপিএফের মুরদানা ক্যাম্পের কাছে। বিজাপুর পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ক্যাম্প থেকে এ দিন রুটিন তল্লাশিতে বেরিয়েছিলেন ১৬৮ ব্যাটেলিয়নের ছয় জওয়ান। মুরদানা থেকে এক কিলোমিটার দূরে তীব্র বিস্ফোরণ ঘটায় মাবাদীরা। তাতেই উড়ে যায় ওই মাইনরোধী গাড়ি।
গর্গ বলেন, "খুবই চিন্তার বিষয় সিআরপিএফ ক্যাম্প থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই এমন শক্তিশালী মাইন পোঁতা ছিল। " জখম জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। অগস্টেই ছত্তীসগঢ়ের সুকমায় বেশ বড়সড় সাফল্য পেয়েছিল নিরাপত্তাবাহিনী। সিআরপিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১৪ জন মাওবাদীর। এর আগে গত ২ মার্চ ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার পূজারী কাঁকের এলাকার জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মারা যায় অন্তত ১০ জন মাওবাদী। শনিবারের এই আক্রমণ তারই প্রত্যাঘাত হতে পারে বলে মনে করছে রাজ্য পুলিশ।
তা ছাড়াও, নভেম্বরে ছত্তীসগঢ়ে দু'দফায় ভোট। ছত্তীসগঢ় বিধানসভার প্রথম দফার ভোট ১২ নভেম্বর। সে দিন ভোট মাওবাদী অধ্যুষিত এলাকার ১৮টি কেন্দ্রে। ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে বাকি ৭২টি আসনে ভোট হবে। গণনা ১১ ডিসেম্বর। সিআরপিএফ সূত্রে খবর, ভোটের আগে ফের বড়সড় নাশকতা তৈরি করতে চাইছে মাওবাদীরা।