হিমশীতল সিয়াচেনে গরম গরম পিৎজা, প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনাদের পেটপুজো করাল ডমিনোজ
দ্য ওয়াল ব্যুরো: দুধসাদা বরফে বসে গরম গরম পিৎজা খাচ্ছেন ভারতীয় সেনারা। ঘটনাস্থল পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন। পৃথিবীর কয়েকটি দুর্গমতম বিন্দু যদি বেছে নিতে বলা হয়, সিয়াচেন অবশ্যই তার মধ্যে একটি। এই গ্রহের একান্ত, নির্জন প্রান্ত হিসে
শেষ আপডেট: 25 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: দুধসাদা বরফে বসে গরম গরম পিৎজা খাচ্ছেন ভারতীয় সেনারা
। ঘটনাস্থল পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন। পৃথিবীর কয়েকটি দুর্গমতম বিন্দু যদি বেছে নিতে বলা হয়, সিয়াচেন অবশ্যই তার মধ্যে একটি। এই গ্রহের একান্ত, নির্জন প্রান্ত হিসেবেই যেন জন্ম সিয়াচেন হিমবাহের। সেখানেই অতন্ত্র প্রহরারত সেনা জওয়ানদের মুখে যেন তৃপ্তির হাসি। চোখ বুঝে গরম পিৎজার স্বাদ নিচ্ছেন সেনা জওয়ানরা এই দৃশ্য চোখের আরামের থেকেও মনকে আরাম দেয় বেশি। প্রজাতন্ত্র দিবসের সকালে সিয়াচেনে ভারতীয় জওয়ানদের পিৎজা খাওয়ার ছবি মন জয় করেছে দেশবাসীর।
বরফের উপর সার বেঁধে বসে নীল বাক্স খুলে তারিয়ে তারিয়ে পিৎজা খাচ্ছেন জওয়ানেরা
। নীল বাক্সের উপর বড় বড় হরফে লেখা ডমিনোজ। প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনাদের ডমিনোজের তরফে উপহার পিৎজা। প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় সিয়াচেনে সেনাদের মুখে হাসি ফোটাতে পেরে গর্বিত ডমিনোজের তরফে জানানো হয়েছে, "আমরা খুবই গর্বিত যে সাহসী জওয়ানদের পিৎজা খাওয়াতে পেরেছি। দেশের প্রতি তাঁদের অবদানকে ব্যাখ্যা করার মতো ভাষা নেই।"
https://twitter.com/dominos_india/status/1089143099081711616
চারিদিকে ১৮ থেকে ২০ হাজার ফুট উঁচু পাহাড়। আদিগন্ত বিস্তৃত বরফ। পশ্চিমতম প্রান্ত ছুঁয়েছে হিমালয়ের শেষ বিন্দুকে। সে দিক থেকেই বাঁক নিয়ে এই হিমবাহের পূর্ব দিকে এসে শেষ হয়েছে কারাকোরাম। পৃথিবীর দুই দুর্গমতম পর্বতশ্রেণির মাঝে ৭২ কিলোমিটার জুড়ে শুধুই বরফ।
তাপমাত্রা কখনও পৌঁছে যায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে। সারা বছরে সিয়াচেনে প্রায় ৩০-৪০ ফুট গভীরতার বরফ পড়ে । খাওয়ার কথা বাদই দেওয়া গেল, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টুইটারে সেনাদের পিৎজা খাওয়ার ছবি পোস্ট করে ডমিনোজ জানিয়েছে, "গরম খাবার দেখেই সেনাদের মুখে হাসি ফোটে। সার বেঁধে বসে সবাই বাক্স খুলে পিৎজা খেতে শুরু করে। খাওয়া শেষে তৃপ্তি ভরে তারা দেখায় থাম্পস আপ। এতেই আমরা খুশি। "
১৯৮৪ সাল থেকেই সিয়াচেনে অবস্থান করছে ভারতীয় সেনা। শত্রুর গোলা নয়, পৃথিবীর উচ্চতম এই যুদ্ধক্ষেত্রে
ভারতীয় সেনাদের সব থেকে বড় শত্রু হল প্রতিকূল আবহাওয়া। গত তিন দশক ধরে শ'য়ে শ'য়ে সেনার মৃত্যু হয়েছে এই হিমবাহে। গুলি-বোমা-মর্টারের থেকেও প্রকৃতির খামখেয়ালিপনাই অভিশাপ হয়ে দেখা দেয় কর্তব্যরত সেনাবাহিনীর সামনে। বহু মৃত্যু ডেকে আনে ভয়ঙ্কর তুষারঝড়। রয়েছে ক্রিভাসের আতঙ্কও। হিমবাহের কোনও কোনও অংশে গভীর এবং লম্বা ফাটল তৈরি হয় মাঝে মধ্যেই। সেই ফাটল অনেক সময় গ্রাস করে নেয় সর্বস্ব।
https://www.four.suk.1wp.in/26-01-2019-news-international-young-talented-girl-sang-in-102-languages-at-republic-day-concert-in-dubai/