পুলিশকে গোটা ঘটনার খোঁজ দেন 'বচপান বাঁচাও' নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত এক সমাজকর্মী। ওই সংগঠনের কর্ণধার সমীর মাথুর বলেন, "পার্লে জি-র মতো সংস্থার গ্রাহক হাজার হাজার শিশু। সেই শিশুদের প্রিয় খাবারটি যে অন্য শিশুর শ্রম নিংড়ে তৈরি, এই ঘটনা আমাদের লজ্জিত করে।"