Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুরে এবার ২৬টি সিসি ক্যামেরার নজরদারি! কোথায় কোথায় বসছে

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনার (jadavpur University Student Death) পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কেন ক্যাম্পাস ও

যাদবপুরে এবার ২৬টি সিসি ক্যামেরার নজরদারি! কোথায় কোথায় বসছে

শেষ আপডেট: 27 August 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র মৃত্যুর ঘটনার (jadavpur University Student Death) পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির গাইডলাইন অনুযায়ী, কেন ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অবশেষে ক্যাম্পাস ও হস্টেল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। সূত্রের খবর, ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট ২৬টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে (26 CC Camera install)।

যাদবপুরে যে সিসি ক্যামেরা বসানো হবে, তা আগেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ এব্যাপারে সিদ্ধান্ত নেন। তার আগেই অবশ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা কোথায় কোথায় বসানো যায়, সেই নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে ১০ জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসবে। উপাচার্য জানিয়েছেন, আজ অর্থাৎ শনিবার থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।

এখন প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় প্রাথমিকভাবে সিসি ক্যামেরা বসানোর (26 CC Camera install) কাজ শুরু হবে?

ক্যাম্পাসের ১ থেকে ৫ নম্বর গেটে নজরদারি চালাতে ১০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়াও গাড়ির নজরদারিতে ২টি এএনপিআর ক্যামেরা বসানো হবে। জানা গেছে, ১, ২ ও ৩ নম্বর গেটে ২টি করে সিসি ক্যামেরা বসানো হবে। ৪ ও ৫ নম্বর গেটে ২টি করে সিসি ক্যামেরার পাশাপাশি ১টি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও হস্টেলে ১১টি সিসি ক্যামেরা ও ৩টি এএনপিআর ক্যামেরা বসানো হচ্ছে। ছেলেদের মেন হস্টেলে ২টি সিসি ক্যামেরা ও একটি এএনপিআর ক্যামেরা বসানো হবে। মেয়েদের মেন হস্টেলে ৩টি সিসি ক্যামেরা বসবে। দ্বিতীয় ক্যাম্পাসের প্রধান গেট, ক্যাব গেটে ২টি করে সিসি ক্যামেরা ও একটি করে এএনপিআর ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ২টি সিসি ক্যামেরা বসানো হবে।

উপাচার্য জানিয়েছিলেন, সিসি ক্যামেরা বসানোর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিচার করে ক্যাম্পাসে 'স্ট্র্যাটেজিক পয়েন্ট' চিহ্নিত করা হয়েছিল। সেইসব স্ট্র্যাটেজিক পয়েন্টেই এবার সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কথা। কিন্তু যাদবপুর কর্তৃপক্ষের দাবি, চেষ্টা করেও বসানো যায়নি এতদিন। বৈঠকে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব উঠলেও তা নিয়ে আপত্তি ওঠে। তাই শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ছাত্র মৃত্যুর পর সেই সিসি ক্যামেরা বসানোয় তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: কর্তৃপক্ষের দ্বিতীয় রিপোর্টও অসন্তোষজনক! ফের চিঠি পাঠাল শিশু সুরক্ষা কমিশন


```