Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যাকেট-বোমা এ বার ট্রাম্প-নিন্দুক রবার্ট ডি নিরোকেও

দ্য ওয়াল ব্যুরো: ডাক-বোমা নিয়ে আতঙ্কের প্রহর গুনছে আমেরিকা। গত সোমবার থেকে বিস্ফোরক ঠাসা প্যাকেট পৌঁছেছে বিভিন্ন ডেমোক্র্যাট রাজনীতিকদের বাড়িতে অথবা তাঁদের দফতরে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ঠিক এমনই সন্দেহজনক প্যাকেট পৌঁছেছে ম্যানহাটনে

প্যাকেট-বোমা এ বার ট্রাম্প-নিন্দুক রবার্ট ডি নিরোকেও

শেষ আপডেট: 25 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডাক-বোমা নিয়ে আতঙ্কের প্রহর গুনছে আমেরিকা। গত সোমবার থেকে বিস্ফোরক ঠাসা প্যাকেট পৌঁছেছে বিভিন্ন ডেমোক্র্যাট রাজনীতিকদের বাড়িতে অথবা তাঁদের দফতরে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ঠিক এমনই সন্দেহজনক প্যাকেট পৌঁছেছে ম্যানহাটনে অভিনেতা-পরিচালক রবার্ট ডি নিরোর প্রযোজনা সংস্থার দফতরে। বুধবার সিএনএন-এর দফতরে যে প্যাকেট পৌঁছেছিল তার সঙ্গে নাকি এর বিস্তর মিল। ডি নিরোর উদ্দেশে পাঠানো প্যাকেট আজ মিলেছে নিউ ইয়র্কের ট্রিবেকা এলাকায়। গ্রিনউইচ ও ফ্র্যাঙ্কলিন স্ট্রিটের কাছে ট্রিবেকা এন্টারপ্রাইজের অফিসে। এই অফিসেই ডি নিরোর ট্রিবেকা প্রোডাকশনস। প্যাকেটটি এক্স-রে দিয়ে পরীক্ষা করে দেখেছেন নিউ ইউর্ক সিটি পুলিশের বোম্ব ডিসপোসাল স্কোয়াড। পুলিশ জানিয়েছে, ওই প্যাকেটে ছিল পাইপ-বোমা। সিক্রেট সার্ভিস-এর মতে, বিস্ফোরক পাউডার এবং বোমার অংশ মিলেছে প্যাকেটের ভিতর। ওই এলাকায় সতর্কতাও জারি করেছে পুলিশ। https://twitter.com/NYPDnews/status/1055407537321897984 https://twitter.com/NYPDnews/status/1055421097125052416 সিক্রেট সার্ভিস সূত্রে খবর, ডি নিরোর অফিসে যে বিস্ফোরক ঠাসা প্যাকেট পৌঁছেছে সেটি অবিকল সিআইএ-র প্রাক্তন ডিরেক্টর জন ব্রেনানের দফতরে পাঠানো প্যাকেটের মতো। বিস্ফোরকের প্রকৃতিও এক। তা ছাড়াও, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে পাঠানো প্যাকেটের সঙ্গেও এর মিল রয়েছে।

ডাক-বোমার নিশানায় যাঁরা

(বাঁ দিক থেকে, বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, জন ব্রেন্যান,এরিক হোল্ডার, ম্যাক্সিন ওয়াটার্স, জর্জ সোরোস, জোয়ে বিডেন এবং ডি নিরো)

গোয়েন্দাদের মতে, এ থেকে একটা বিষয নিশ্চিত ওবামা-ক্লিন্টন থেকে শুরু করে যে সব ডেমোক্র্যাট রাজনীতিকদের নিশানা করা হয়েছে তাঁরা সবাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক। ডি নিরোও ট্রাম্পকে পছন্দ করেন না। প্রকাশ্যে তিনি তা জানাতেও দ্বিধা করেন না। একবার ট্রাম্পকে ঘুষি মারতে চান বলে বিতর্কে জড়িয়েছিলেন নিরো। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার, ডেমোক্র্যাট সদস্য ম্যাক্সিন ওয়াটার্স, সিআইএ-র প্রাক্তন অধিকর্তা জন ব্রেন্যান এবং ধনকুবের  জর্জ সোরোস এঁরাও সবাই ট্রাম্পের সমালোচক।  তাই প্যাকেট বোমা-আতঙ্ক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে কিনা সেই নিয়েই নানা মহলে উঠছে প্রশ্ন। ডি নিরোর মুখপাত্র স্ট্যান রোসেনফিল্ডের কথায, ‘‘  পুরো বিষয়টাই খুব উদ্বেগজনক এবং ভয়ের। যাঁদের এই বিস্ফোরক পাঠানো হচ্ছে তাঁদের সবার ক্ষেত্রেই একটা বিষয় বিস্তর মিল। তা হল তাঁদের রাজনৈতিক মতাদর্শ।’’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```