
শেষ আপডেট: 25 September 2018 18:30
ল্য়াপটপে চোখ পুলিশ আধিকারিকের[/caption]
নবান্নের ভিআইপি গেটের সামনেও কড়া পুলিশি প্রহরা। গোটা চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশ ব্যারিকেটে। সরকারি কর্মচারী পরিচয়পত্র দেখিয়েই ভিতরে ঢোকার অনুমতি পাচ্ছেন। এলাকায় চলছে নাকা চেকিং। যে কোনও রকম গন্ডগোল এড়াতে নামানো হয়েছে ব্ল্যাক ক্যাট কমান্ডো।
[caption id="attachment_38108" align="aligncenter" width="661"]
নবান্নের চত্বরে কড়া নজরদারি।[/caption]
ইদানীং কোনও বন্ধের ডাকেই জনজীবনে খুব বেশি প্রভাব পড়ে না। তবে এ বারের পরিস্থিতি অন্য। বিজেপির চ্যালেঞ্জ আর তা রুখতে প্রশাসন এবং শাসক তৃণমূলের প্রস্তুতি মিলিয়ে সাজ সাজ রবে দীর্ঘদিন পরে বন্ধের রাজনীতি বড় মাত্রা পেয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় রাজ্যের বাইরে। শিল্প আনতে তিনি এখন ইতালিতে। মিলান শহরে বসেই পরিস্থিতির পর্যালোচনা করছেন তিনি। বন্ধ সফল করতে কোনও জোরজবরদস্তি বরদাস্ত করা যাবে না বলে মঙ্গলবারই সব জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। প্রতিটি জেলায় উপযুক্ত সংখ্যায় পুলিশকর্মী মোতায়ন করা হয়েছে।
সব করেও পরিস্থিতি যে বেশ টানটান সেটা নবান্নের এমন সমর-প্রস্ততিই বুঝিয়ে দিচ্ছে।