Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৫,৭৫৩ চাকরি বাতিল! কী বলছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের মাইলফলক রায়ে চাকরি হারালেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

২৫,৭৫৩ চাকরি বাতিল! কী বলছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা?

শেষ আপডেট: 22 April 2024 20:35

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতা হাইকোর্টের  বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের মাইলফলক রায়ে চাকরি হারালেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। ৫০০০ চাকরিতে দুর্নীতির অভিযোগে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেড় বছর ধরে করা অনুসন্ধান ও এতদিন ধরে চলা শুনানির শেষে কলকাতা হাইকোর্ট এদিন ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিল।

২০২১ সাল থেকে রোদ-ঝড়-জলকে উপেক্ষা করে স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন করছেন ২০১৬ সালের SLST চাকরিপ্রার্থীরা (পরীক্ষায় উত্তীর্ণ, মেধাতালিকা অন্তর্ভুক্ত, ইন্টারভিউ পাস)। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরে তাঁদের প্রতিক্রিয়া, "আমাদের নৈতিক জয় হয়েছে। আমরা এতদিন ধরে যে দুর্নীতির অভিযোগ করছিলাম তা সত্য প্রমাণিত হল। তবে আমারা কোনও আশার আলো দেখতে পাচ্ছি না। আমাদের নিয়োগ নিয়ে কোনও নির্দেশই হাইকোর্ট দিল না। আমরা আশাহত।" তাঁরা আরও বলেন, "চাকরিহারা অনেকেই যোগ্য। অযোগ্যদের শনাক্ত করে চাকরি বাতিল হোক চেয়েছিলাম। সম্পূর্ণ প্যানেল বাতিল হোক চাইনি।"


```