Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরাখণ্ডে ধসে আটকে ২৫০, চলছে উদ্ধার কাজ

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার শুরু হল ২৪ ঘন্টা পর। ধসের কবলে আটকে ২৫০ জনের বেশি। উদ্ধারকার্যে নেমেছে এসডিআরএফ দল। উত্তরাখণ্ডের চামোলি জেলার রাইনি গ্রামে ধসে আটকে যায় ২৫০-র বেশি মানুষ। সোমবার এই ধসে আটকে যাওয়া

উত্তরাখণ্ডে ধসে আটকে ২৫০, চলছে উদ্ধার কাজ

শেষ আপডেট: 24 August 2021 12:14

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার শুরু হল ২৪ ঘন্টা পর। ধসের কবলে আটকে ২৫০ জনের বেশি। উদ্ধারকার্যে নেমেছে এসডিআরএফ দল। উত্তরাখণ্ডের চামোলি জেলার রাইনি গ্রামে ধসে আটকে যায় ২৫০-র বেশি মানুষ। সোমবার এই ধসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারকার্য শুরু হল আজ। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত সপ্তাহতেই চামোলি জেলার জোশিমাঠের ভারত-চিন সীমান্তের সঙ্গে সংযুক্ত নীতি সীমান্ত এলাকায় একাধিক ভূমিধসের কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) শেয়ার করা তথ্য অনুযায়ী, ভূমিধসের কারণে উপত্যকার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং উপত্যকার লোকেরা তাদের বাড়ির ভিতরে আটকে পড়েছে। তার মধ্যেই আবার ভূমি ধসের কবলে পড়ল চামোলি জেলা। আটকে পড়া মানুষদের উদ্ধারও শুরু হল। প্রায় রোজই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস হয়। যাতায়াতের পথে আটকে পড়ে অনেকেই।

```