Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এই আংটিতে ১২ হাজারের বেশি হিরে! গিনেস বুকে দ্যুতি ছড়াচ্ছে ভারতে তৈরি ‘মেরিগোল্ড’

দ্য ওয়াল ব্যুরো: ‘এসে হীরক দেশে, দেখে হিরের চমক...’ হীরক দেশে না গেলেও গিনেক বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জ্বলজ্বল করছে এই হিরের নাম। হিরে মানেই একরাশ মুগ্ধতা। ছোট-বড় যেমন আকারেরই হোক, হিরের চমকে মন খুশি হয় না এমন মানুষ বিরল। আর হিরে যদি হয় দু

এই আংটিতে ১২ হাজারের বেশি হিরে! গিনেস বুকে দ্যুতি ছড়াচ্ছে ভারতে তৈরি ‘মেরিগোল্ড’

শেষ আপডেট: 4 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘এসে হীরক দেশে, দেখে হিরের চমক...’ হীরক দেশে না গেলেও গিনেক বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জ্বলজ্বল করছে এই হিরের নাম। হিরে মানেই একরাশ মুগ্ধতা। ছোট-বড় যেমন আকারেরই হোক, হিরের চমকে মন খুশি হয় না এমন মানুষ বিরল। আর হিরে যদি হয় দুষ্প্রাপ্য তাহলে তার কদর বহু গুণ বেড়ে যায়। ভারতীয় ব্যবসায়ীর তৈরি এই হিরের আংটিকে এখন দুষ্প্রাপ্যই বলা যায়। কোহিনুরের গরিমা মনে করাচ্ছে এই হিরের আংটি। নামেও আভিজাত্যের ঠাস বুনোট—‘মেরিগোল্ড, রিং অব প্রসপারিটি।’ Indian jeweller's 12,638-diamond ring sets world record | Deccan Herald গাঁদা ফুলের পাপড়ির মতো ছড়ানো হিরেকে সৌভাগ্যের প্রতীক বলছেন হরিষ বনসল। ২৫ বছরের রত্ন ব্যবসায়ীর ডিজাইন করা হিরের আংটি এখন বিশ্ব রেকর্ড করেছে। সে করারই কথা। কারণ আংটির ডিজাইনই চমকে দেবে না, হিরের সংখ্যা শুনলেও চোখ কপালে উঠবে। আংটি তৈরি হয়েছে ১২ হাজার ৬৩৮টি ছোট হিরে দিয়ে। পর পর আটটি স্তরে নিখুঁতভাবে সাজানো। এত হিরে একসঙ্গে জ্বলে উঠে চোখ ঝলসে দেবে। 25-year-old jeweller's 12,638-diamond ring sets world record - GulfToday আংটির ওজনও কিছু কম নয়। ১৬৫ গ্রাম (৫.৮ আউন্স)। আঙুল জুড়ে মুগ্ধতা ছড়াবে এই আংটি। আকারে বড় ও ওজনে একটু ভারী হলেও নাকি বেশ আরামদায়ক। হরিষ বলেছেন, এমনভাবে আংটি তৈরি হয়েছে যাতে আঙুলে পরলে ভারী লাগবে না একটুও। হিরের দ্যুতি দেখে মন খুশি তো হবেই, আঙুলে এমন ভাঁজে ভাঁজে ডিজাইন করার পেল্লায় আংটি দেখে লোকজনের চক্ষু চড়কগাছ হবে সন্দেহ নেই। Record ring has 12,638 diamonds - but creator says the 5.8-ounce band is 'wearable and comfortable' | Daily Mail Online মেরিগোল্ড হরিষের কাছে সৌভাগ্যের প্রতীক। তাঁর প্ররিশ্রম আর নিষ্ঠার ফসল। তাই আংটি নিয়ে যতই হইচই হোক, বেচতে বা নিলামে তুলতে রাজি নন হরিষ। সেই সুরাট থেকে হিরের গয়না তৈরির কৌশল শিখে এসেছিলেন তিনি। তারপর নিজেই হিরের গয়না বানাতে শুরু করেন। হরিষ বলেছেন, প্রথমে ১০ হাজার হিরে দিয়ে আংটি তৈরির কথা ভাবা হয়েছিল। পরে ১২ হাজারের বেশি হিরে লেগে যায়। আংটির আটটি স্তরে পাপড়িগুলো হিরে দিয়ে গাঁথা। প্রতিটি পাপড়ি আলাদা করে তৈরি হয়েছে। সময় লেগেছে বেশি তবে এর নকশা একেবারে নিখুঁত। এর আগেও ভারতের তৈরি হিরের আংটি গিনেস বুকে নাম তুলেছিল। ৭৮০১টি হিরে দিয়ে পদ্মফুলের মতো আংটি গড়েছিলেন কোট্টি শ্রীকান্ত। হিমালয়ের দুষ্প্রাপ্য ফুল ব্রহ্মকমলের মতো আকার দেওয়া হয়েছিল সেই আংটির। তৈরি করতে সময় লেগেছিল ১১ মাস। তবে মেরিগোল্ড এর চেয়েও বড় ও ওজনে ভারী। ১২ হাজারের বেশি হিরে দিয়ে তৈরি মেরিগোল্ডের রেকর্ড কে ভাঙতে পারে এবার সেটাই দেখার।

```