Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুঠোয় নাগরিকত্ব, গুজরাতে আজ ভোট দেবে পাকিস্তান থেকে বিতাড়িত ২৫ হিন্দু পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ৩৭ বছরের সুনীল দেব মাহেশ্বেরী আজ গুজরাত বিধানসভার নির্বাচনে (Gujarat Assembly Election) ভোট দেবেন। এবছর তিনি ভারতের নাগরিকত্ব (Citizenship) এবং ভোটাধিকার পেয়েছেন। আজ রাজকোটে সপরিবার ভোট দেবেন তিনি। সুনীল পাকিস্তানের (

মুঠোয় নাগরিকত্ব, গুজরাতে আজ ভোট দেবে পাকিস্তান থেকে বিতাড়িত ২৫ হিন্দু পরিবার

শেষ আপডেট: 1 December 2022 04:16

দ্য ওয়াল ব্যুরো: ৩৭ বছরের সুনীল দেব মাহেশ্বেরী আজ গুজরাত বিধানসভার নির্বাচনে (Gujarat Assembly Election) ভোট দেবেন। এবছর তিনি ভারতের নাগরিকত্ব (Citizenship) এবং ভোটাধিকার পেয়েছেন। আজ রাজকোটে সপরিবার ভোট দেবেন তিনি।

সুনীল পাকিস্তানের (Pakistan) মিঠি শহরের বাসিন্দা ছিলেন। ২০০৬ সালে তিনি পরিবারের সঙ্গে ভারতে চলে এসে গুজরাতের রাজকোটে বসবাস শুরু করেন।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে চলে আসা নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই মতো পাকিস্তান থেকে আগত রাজকোটে বসবাসকারী ২৫টি হিন্দু পরিবারকে (Hindu families) এ বছর অগস্টে নাগরিকত্ব প্রদান করে গুজরাত সরকার।

দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আমদাবাদে। সেখানে সুনীলের মতো ১০৩৯ জন এবার প্রথম ভারতের কোনও নির্বাচনে ভোট দেবেন। পড়শি দেশ থেকে বিতাড়িত পরিবারগুলি আমদাবাদে গত ১০-১৫ বছর যাবৎ বাস করছিলেন।

নাগরিকত্ব নিয়ে গুজরাত হালে খবরের শিরোনাম হয়েছিল ওই রাজ্যের দুই জেলা মেহসেনা এবং আনন্দের জেলা শাসকদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি ঘিরে। তাতে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে আসা সে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈনদের নাগরিকত্বের সার্টিফিকেট ইস্যু করতে হবে। ওই সূত্রেই জানা যায়, গত অগস্টে গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সঙ্গভি পাকিস্তান থেকে আসা ৪০ জন হিন্দুকে ভারতের নাগরিকত্ব দিয়েছেন। এছাড়া ২০১৭ থেকে এ পর্যন্ত গুজরাতে ১ হাজার ৩২ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের বাসিন্দা ছিলেন।

তাৎপর্যপূর্ণ হল, পাকিস্তান থেকে বিতাড়িতদের নাগরিকত্ব দেওয়া হয়েছে ১৯৫৫ সালের আইন বলে। ২০১৯ এর বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন এই ক্ষেত্রে বলবৎ হয়নি। বাংলায় মতুয়াদের কেন একই সুযোগ দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তাই উঠতে শুরু করেছে ওই সমাজ ও বিজেপির অন্দরে। রাজ্য বিজেপির নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও একান্তে বলছেন, সিএএ-নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ঘিরে বিশ্বাসযোগ্যতা নিয়েই সংশয় দেখা দিয়েছে দলের অন্দরেও।

জানা যাচ্ছে, ২০১৬ এবং ২০১৮ সালের গেজেট অনুসারে, আহমেদাবাদ, গান্ধীনগর, রাজকোট এবং ভুজের জেলা শাসকেরা নাগরিকত্ব প্রদানের অধিকারী।

গুজরাতে ভোট শুরুর মুখে টুইটে প্রচার মোদী, সিসোদিয়ার


```