প্রেরক কি একজনই না একাধিক? ডাক-বোমা নিয়ে তোলপাড় আমেরিকা
দ্য ওয়াল ব্যুরো: ডাক-বোমা নিয়ে তোলপাড় আমেরিকা। ডাকযোগে বোমা পাঠানোর কর্মকর্তাদের হন্যে হয়ে খুঁজে চলেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ওবামা-ক্লিন্টনদের কাছে যে বিস্ফোরক ঠাসা প্যাকেটগুলি গেছে সেগুলি খুলে মোটামুটি একই রকম জিনিস উদ্ধার হযেছে। তা
শেষ আপডেট: 24 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ডাক-বোমা নিয়ে তোলপাড় আমেরিকা। ডাকযোগে বোমা পাঠানোর কর্মকর্তাদের হন্যে হয়ে খুঁজে চলেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ওবামা-ক্লিন্টনদের কাছে যে বিস্ফোরক ঠাসা প্যাকেটগুলি গেছে সেগুলি খুলে মোটামুটি একই রকম জিনিস উদ্ধার হযেছে। তাই মনে করা হচ্ছে এই ডাক-বোমাগুলির প্রেরক এক জনই।
আমেরিকায় বুধবার রাত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক-ভরা অথবা সন্দেহজনক অন্তত সাতটি প্যাকেট উদ্ধার হয়েছে। এগুলির অধিকাংশই পাঠানো হয়েছে ডেমোক্র্যাট রাজনীতিকদের কাছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে পাঠানো প্যাকেট দু’টি অবশ্য গন্তব্যে পৌঁছনোর আগেই আটক হয়ে গিয়েছিল।
নিউ ইয়র্কের শহরতলি ওয়েস্টচেস্টার কাউন্টিতে বাড়ি রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তাঁর স্ত্রী তথা আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের। তবে ক্লিন্টন দম্পতির বাড়ির কোথায় বোমাটি উদ্ধার হয়েছে তা জানা যায়নি। দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ক্লিন্টনের বাড়ির চিঠিপত্র খতিয়ে দেখার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের কর্মীই সেটি উদ্ধার করেন। অন্য দিকে বারাক ওবামার ওয়াশিংটন ডিসির ঠিকানায় পাঠানো প্যাকেটটি মঙ্গলবার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। সিক্রেট সার্ভিস সূত্রে জানা গেছে, ওই প্যাকটগুলিতে ছিল বিস্ফোরক পাউডার ও বোমার অংশ। ডিটোনেটরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে সেগুলিকে।
পাশাপাশি, সন্দেজনক প্যাকেট মেলে নিউ ইয়র্কের টাইম ওয়ার্নার বিল্ডিংয়ে সিএনএন-এর অফিসেও। দ্রুত খালি করে দেওয়া হয় সিএনএন-এর দফতর। ম্যানহাটনের রাস্তায় নেমে আসেন কর্মী-সাংবাদিকেরা। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ওই এলাকাতেই রয়েছে সংবাদপত্র ‘সান দিয়েগো ট্রিবিউন’-এর অফিস। বিস্ফোরক ভর্তি প্যাকেট মেলে ওই অফিসের বাইরেও। নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস ও'নিল বলেছেন, "সিএনএন-এর অফিসে যে প্যাকেগুলি মিলেছে তার সবকটিতেই ঠাসা ছিল মারাত্মক বিস্ফোরক।" বিস্ফোরকের প্যাকেটে লেখা ছিল সিআইএ-র প্রাক্তন ডিরেক্টর জন ব্রেনানের নাম। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর দফতরেও পাওয়া গেছে একই রকম সন্দেহজনক প্যাকেট।
[caption id="attachment_45458" align="aligncenter" width="608"]

সিএনএন-এর দফতরে উদ্ধার হয় এই বিস্ফোরক[/caption]
ডাকযোগে বিস্ফরোক পাঠানোর প্রক্রিয়া প্রথম শুরু হয় সোমবার। মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের বাড়ির চিঠির বাক্স থেকে উদ্ধার হয়েছিল সন্দেহজনক পার্সেল। তার ভেতর থেকে বার হয় ৬ ইঞ্চি লম্বা পাইপের মধ্যে ঠাসা বিস্ফোরক পাউডার। তার পর সময় যত গড়ায় প্রায় একই রকম বিস্ফোক ভর্তি পার্সেল পৌঁছতে শুরু করে ডেমোক্র্যাটদের বাড়িতে বা অফিসে। গোয়েন্দাদের দাবি, বেছে বেছে ধনকুবের শিল্পপতি বা রাজনীতিকদেরই টার্গেট করা হয়েছে। শিল্পপতি সোরোস আবার ক্লিন্টন-ওবামার ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম আর্থিক সহায়কও বটে। আবার ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি ম্যাক্সিন ওয়াটার্সের ঠিকানাতেও পৌঁছয় একই রকম প্যাকেট।
তাই সব কিছু মিলিয়ে গোয়েন্দাদের ধারণা কোনও গোপন আক্রোশ মেটানোর জন্যই এই কাজ করা হয়ে থাকতে পারে। বিস্ফোরকের ধাঁচ এবং পাঠানোর পদ্ধতি দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেরক একজনই। আবার একাধিকও হতে পারে। সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে আজ হিলারি ক্লিন্টন এক বিবৃতিতে বলেছেন, "সিক্রেট সার্ভিসের কাজের প্রশংসা করছি। তাঁদের জন্যই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। দেশে এখন সঙ্কটের মুহূর্ত। সবাই মিলেই এর মোকাবিলা করতে হবে। "