Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কেন্টাকি সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের মুখে স্লোগান "শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গদের মারে না"

দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে ব্যস্ত সুপারমার্কেট এলাকা। আচমকাই কান ফাটানো গুলির আওয়াজ আর লোকজনের হুড়োহুড়ি। হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে যাচ্ছে এক যুবক। মুখে স্লোগান, "শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গদের মারে না।" বুধবার স্থানী

কেন্টাকি সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের মুখে স্লোগান "শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গদের মারে না"

শেষ আপডেট: 24 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে ব্যস্ত সুপারমার্কেট এলাকা। আচমকাই কান ফাটানো গুলির আওয়াজ আর লোকজনের হুড়োহুড়ি। হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে যাচ্ছে এক যুবক। মুখে স্লোগান, "শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গদের মারে না।" বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটে নাগাদ অজ্ঞাতপরিচয় আততাতীর অতর্কিত হানায় এ ভাবেই উত্তপ্ত হয়ে উঠল কেন্টাকির সুপারমার্কেট এলাকা। পুলিশ জানিয়েছে, গুলি লেগে মৃত্যু হযেছে এক মহিলা-সহ দু'জনের। আহত অনেক। এই সুপারমার্কেট কেন্টাকির জেফারসন টাউন এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবকের কথায়, "আমি আমার বাবার সঙ্গে পার্কিং লটে দাঁড়িয়ে ছিলাম। আমার মা মার্কেটের ভিতরে ছিল। আচমকাই এক ব্যক্তি বন্দুক  নিয়ে গুলি ছুড়তে শুরু করে, চারদিকে সবাই ছুটতে থাকে। আমার বাবার দিকে বন্দুক তাক করে ব্যক্তি বলে শ্বেতাঙ্গরা শ্বেতাঙ্গদের মারে না।" জেফারসন টাউনের পুলিশের শীর্ষ আধিকারিক স্যাম রজার্স জানিযেছেন, আততায়ীকে ধরা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এলাকা আপাতত শান্ত। মার্কেটে কড়া পুলিশি প্রহরা রয়েছে। আততায়ীর নাম এখনও সামনে আনেনি পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। চলতি মাসের শুরুতেই  সাউথ ক্যারোলাইনার ফ্লোরেন্সের কাছে একটি বাড়ির মধ্যে থেকে পুলিশকে লক্ষ করে পরপর গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। গুলি লাগে সাত জন অফিসারের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অফিসারের। গত মাসেই আমেরিকার সিনসিন্নাটি শহরের লাগোয়া ফাউন্টেন স্কোয়্যার এলাকায় বন্দুকবাজের হামলায় প্রাণ যায় এক ভারতীয় সহ-দু'জনের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```