Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুজোর আগেই ধামাকা! ভারতের বাজারে লঞ্চ করল স্যামসাং গ্যালাক্সি এ৭, জেনে নিন এর আকর্ষণীয় ফিচার

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই নতুন ধামাকা আনল স্যামসাং। জিওকে টক্কর দিতে এমনিতেই জোরদার প্রতিযোগিতা চলছে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে। বেশ কয়েক ধাপ এগিয়ে স্যামসাং আজ, মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ করল গ্যালাক্সি এ৭। ট্রিপল ক্যামেরা, ম

পুজোর আগেই ধামাকা! ভারতের বাজারে লঞ্চ করল স্যামসাং গ্যালাক্সি এ৭, জেনে নিন এর আকর্ষণীয় ফিচার

শেষ আপডেট: 24 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই নতুন ধামাকা আনল স্যামসাং। জিওকে টক্কর দিতে এমনিতেই জোরদার প্রতিযোগিতা চলছে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে। বেশ কয়েক ধাপ এগিয়ে স্যামসাং আজ, মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ করল গ্যালাক্সি এ৭। ট্রিপল ক্যামেরা, মনমাতানো রঙ এবং নানা আকর্ষণীয় ফিচার নিয়ে পুজোর বাজার জমিয়ে দিল স্যামসাং। গ্যালাক্সি সিরিজের এটাই লেটেস্ট মডেল। ৬ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনে রয়েছে ২.৫ ডেনসিটির বিশেষ গ্লাস ব্যাক ডিজাইন। ৭.৫ মিলিমিটার স্লিম এবং হ্যান্ডি সেটটিতে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। গ্যালাক্সি জে৬ এবং গ্যালাক্সি জে৪-এর থেকে এই মডেল বেশ কয়েক গুণ এগিয়ে বলেই জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে অক্টাকোর প্রসেসর। ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি ইন্টারনাল মেমোরির সেট যেমন মিলবে, তেমনি মিলবে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল মেমোরির সেটও। দুই ক্ষেত্রেই মাইক্রো এসডি কার্ডে মেমোরি বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। ৩,৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি কোয়ালিটির এই ফোনের মূল আকর্ষণ হল এর ট্রিপল ক্যামেরা। ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে থাকবে ৫ মেগাপিক্সেল লেন্স পাওয়ারের লাইভ ফোকাস, যা যে কোনও অ্যাঙ্গেল থেকে ছবিকে করবে পারফেক্ট। তা ছাড়াও থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স। ঝাঁ চকচকে এই ফোনটি পাওয়া যাবে নীল, কালো ও সোনালি-এই তিনটি রঙেই। তবে গ্যালাক্সি সিরিজের এ৭ বলে কথা, তাই গাঁটের কড়ি একটু বেশিই খসাতে হবে। ৪জিবি ফোনের দাম পড়বে ২৩,৯৯০টাকা, আর ৬জিবি ক্যাপাসিটির ফোন পছন্দ হলে তার দাম পড়বে ২৮,৯৯০টাকা। আগামী ২৭ এবং ২৮ সেপ্টেম্বর থেকে সমস্ত অনলাইন সাইটে এই ফোনটির বিক্রি শুরু হয়ে যাবে। ফ্লিপকার্ট, স্যামসাং ই-শপ থেকে বেঙ্গালুরুর স্যামসাং অপেরা হাউসে শুরু হয়ে যাবে অগ্রিম বুকিং। তাহলে আর দেরি কেন? পুজোর আগেই হাতে উঠুক স্যামসাঙের গ্যালাক্সি এ৭!

```