Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

১০০ টাকার জন্য খুন, বিদ্যাধরীর নদীতে মাছ ধরা জালে উঠল যুবকের দেহ

জানা যায় মৃতের নাম বিশ্বজিৎ মুন্ডা। বসিরহাটের মাটিয়া গ্রাম পঞ্চায়েতের কুলতলা এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক।

১০০ টাকার জন্য খুন, বিদ্যাধরীর নদীতে মাছ ধরা জালে উঠল যুবকের দেহ

বিদ্যাধরী নদী

শেষ আপডেট: 19 September 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার বিদ্যাধরীর খাল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে তাঁদের জালে জড়িয়ে যায় দেহটি। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে দেহটি শনাক্ত করে মৃতের পরিবার। জানা যায় মৃতের নাম বিশ্বজিৎ মুন্ডা। বসিরহাটের মাটিয়া গ্রাম পঞ্চায়েতের কুলতলা এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক।

পুলিশসূত্রে জানা গেছে, ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বজিৎ ও তাঁর দুই বন্ধু শিয়ালদহ- হাসনাবাদ ডাউন লোকালে মালতীপুর স্টেশনে নামেন। সেখানে সাইকেল গ্যারেজে তাঁদের সাইকেল রাখা থাকে। রাতে তিন বন্ধু সাইকেল নিতে গেলে গ্যারেজ মালিক পাওনা ১০০ টাকা দাবি করেন। এই নিয়ে বচসা হাতাহাতিতে গড়ায়। গ্যারেজ মালিক বাবু মণ্ডল ও তার লোকজন তিন শ্রমিককে বেধড়ক মারধর শুরু করে। কোনমতে দুই বন্ধু পালিয়ে গেলেও বিশ্বজিৎ পালাতে পারেননি। অভিযোগ, নিস্তেজ হয়ে পড়লে তাকে পাশের বিদ্যাধরী খালে ফেলে দেয় অভিযুক্তরা। 

সারা রাত তিনি বাড়িতে না ফেরায় মাটিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে বিশ্বজিতের পরিবার। প্রায় ৩৬ ঘণ্টা পর এদিন ভোরে মৎস্যজীবীর জালে ওঠে মৃতদেহটি। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে আদিবাসী পাড়ায়। বিশ্বজিতের স্ত্রী পায়েল মুণ্ডার অভিযোগ, ১০০ টাকার জন্য মারধর করে খুন করে তাঁর স্বামীর দেহ পাশে নদীতে ফেলে দিয়েছে বাবু মণ্ডল-সহ বেশ কয়েকজন। মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। শুধু পাওনা টাকা চাওয়া নিয়ে গন্ডগোল, না পুরনো শত্রুতার জেরে এমন ঘটনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```