Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালালেন স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা

দু'জনের মধ্যে অশান্তির কারণ কী ছিল তা এখনও জানা যায়নি। তদন্তকারীরা এও খতিয়ে দেখছে যে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না।

স্ত্রীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালালেন স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 January 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে গুলি করলেন স্বামী। একবার, দু'বার না, পর পর তিন রাউন্ড গুলি চলল চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নৈহাটির হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, মহিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। 

নৈহাটির শিবদাসপুর থানার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মহেন্দ্রপ্রতাপ ঘোষ। কয়েক বছর আগেই তাঁর সঙ্গে চন্দ্রলেখা নামে এই মহিলার বিয়ে হয়।

শনিবার বিকেলে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রলেখাকে। তারপরই শিবদাসপুর থানায় খবর দেয় প্রতিবেশীরা। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, পারিবারিক অশান্তির কারণেই মহেন্দ্রপ্রতাপ তাঁর স্ত্রীকে গুলি করে থাকতে পারেন। 

দু'জনের মধ্যে অশান্তির কারণ কী ছিল তা এখনও জানা যায়নি। তদন্তকারীরা এও খতিয়ে দেখছে যে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না।

জানা গিয়েছে, মহেন্দ্রর পরিবারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা নাকি মুখ খুলতে রাজি হয়নি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। 


```