Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ লক্ষ টাকার মাছ নষ্ট হল পেট্রাপোল সীমান্তে, সোমবার থেকে দাঁড়িয়েছিল ট্রাক

দুটি ট্রাকের চালকই জানান, সোমবার থেকে টানা তিনদিন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। বুঝতে পারছেন দুটি ট্রাকের মাছই খারাপ হয়ে গেছে। তাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।

৫০ লক্ষ টাকার মাছ নষ্ট হল পেট্রাপোল সীমান্তে, সোমবার থেকে দাঁড়িয়েছিল ট্রাক

মাছ ভর্তি ট্রাক

শেষ আপডেট: 7 August 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বন্ধ আমদানি রফতানি। সীমান্তে নষ্ট হল ৫০ লক্ষ টাকার মাছ। ওড়িশার চিল্কা থেকে সমুদ্রের মাছ নিয়ে সোমবার সকাল ৭টা নাগাদ পেট্রাপোলে এসে পৌঁছেছিল চারটি ট্রাক। কাস্টমসের ক্লিয়ারেন্স না পাওয়ায় পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। দুটি ট্রাকের মাছ ইতিমধ্যেই পচতে শুরু করেছে। 

দুটি ট্রাকের চালকই জানান, সোমবার থেকে টানা তিনদিন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। বুঝতে পারছেন দুটি ট্রাকের মাছই খারাপ হয়ে গেছে। তাতেই ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা। বাকি দুটি ট্রাকের মাছও খারাপ হয়ে গেলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। 

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোরালো হওয়ার পর থেকেই বারবার ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। শনিবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। সীমান্ত বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়ে। বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে মঙ্গলবার সকাল এগারোটা কুড়ি থেকে কিছু ট্রাক চলাচল শুরু হয়েছিল। বিকাল চারটে পর্যন্ত প্রায় দেড়শো মতো ট্রাক বাংলাদেশে গেছে। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে তিন চারটি ট্রাক। চারটের পর থেকে ঘোজাডাঙা সীমান্তের চেকপোস্টের গেট বন্ধ করে দেয় বিএসএফ। তারফলে পেট্রাপোলের মতো ঘোজাডাঙাতেও ট্রাকের সারি। শিকেয় উঠেছে পণ্য পরিবহণ। 

গত কয়েকদিন ধরে শুধু মাছ নয়, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সবজি-ফল। ব্যবসায়ীদের মাথায় হাত। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দু-পারের ব্যবসায়ীরা।


```