Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৈপীঠে ফের বাঘ! এবার বনকর্মীর গায়ে ঝাঁপ দক্ষিণরায়ের, ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী গ্রামবাসীরা

রবিবার রাত থেকেই  লোকালয়ে ফের ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পায়ের ছাপ দেখে আগেই সতর্ক হয়েছিল বন দফতর। রাতে জালও পেতে রাখা হয় তাকে ধরার জন্য। কিন্তু...

মৈপীঠে ফের বাঘ! এবার বনকর্মীর গায়ে ঝাঁপ দক্ষিণরায়ের, ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী গ্রামবাসীরা

মৈপীঠে ফের বাঘের আতঙ্ক! প্রতীকী ছবি।

শেষ আপডেট: 10 February 2025 12:29

দ্য ওয়াল ব্যুরো: ফের বাঘের আতঙ্কে কাঁপছে মৈপীঠ! দিন কয়েক ধরে আতঙ্ক ছড়ানোর পরে এবার বনকর্মীর গায়ে আচমকা ঝাঁপ মেরেছে সে। বাঘে-মানুষে রীতিমতো লড়াইয়ের পরে কোনও রকে প্রাণে বেঁচেছেন তিনি। কিশোরী মোহনপুর গ্রামের এই ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, রবিবার রাত থেকেই  লোকালয়ে ফের ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের পায়ের ছাপ দেখে আগেই সতর্ক হয়েছিল বন দফতর। রাতে জালও পেতে রাখা হয় তাকে ধরার জন্য। 

এর পরে আজ সকালে, বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের বনকর্মীরা বাঘের খোঁজে বের হন। সেই সময়েই সর্ষের খেতের ভিতর থেকে আচমকা বেরিয়ে আসে বাঘটি। মুহূর্তের মধ্যে বনকর্মীদের সামনে এসে পড়ে সে। তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে এক বনকর্মী গণেশ শ্যামলের ঘাড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সহকর্মীরা লাঠি দিয়ে মেরে মেরেও বাঘটিকে সরাতে পারছিলেন না। ভয়ঙ্কর আঁচড়-কামড়ে সে আঁকড়ে ধরে রেখেছিল গণেশবাবুকে। বহু চেষ্টার পর কোনওক্রমে তাঁকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সংকটজনক।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোলা মাঠে হঠাৎ বাঘ এসে যাওয়া, তার উপর বনকর্মীর উপর সরাসরি হামলা— এসব মিলে আতঙ্ক চরমে পৌঁছেছে। বনকর্মীদের মতে, বাঘটিকে নিয়ন্ত্রণে আনা খুব সহজ হবে না। খোলা মাঠে ঘুরে বেড়ানোর কারণে, তাকে ধরার একমাত্র উপায় ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা। তবে সেটি করতে সময় লাগবে। আর ততক্ষণে যদি বাঘটি আরও আক্রমণ চালায়, তাহলে পরিস্থিতি ভয়াবহতর হয়ে উঠতে পারে। আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম।


```