Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

যুবকের মৃত্যু ঘিরে বসিরহাট হাসপাতালে ধুন্ধুমার, ডাক্তার ও নার্স-সহ ১০ জন জখম

ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি রুম। চিকিৎসক ও নার্স- সহ ১০ জন আহত হয়েছেন।

যুবকের মৃত্যু ঘিরে বসিরহাট হাসপাতালে ধুন্ধুমার, ডাক্তার ও নার্স-সহ ১০ জন জখম

শেষ আপডেট: 23 August 2024 15:28

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এমার্জেন্সি রুম। চিকিৎসক ও নার্স- সহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামানো  ব়্যাফ ও কমব্যাট ফোর্স।

বাদুড়িয়ার নারকেলবেরিয়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর সামাদ মণ্ডলের হার্টের সমস্যা ছিল। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় তাঁর ঠিক মতো চিকিৎসা হয়নি। রোগীর পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালবেলা হাসপাতাল থেকে তাঁদের বাড়িতে ফোন যায়। জানানো হয় রোগীর অবস্থা খারাপ। দুপুর বারোটা নাগাদ মৃত্যু হয় সামাদের। 

এই খবর গ্রামে পৌঁছতেই মানুষজন হাসপাতালে চলে আসেন। অভিযোগ, রোগীর দেহ বাইরে বের করে নিয়ে গিয়েই মেল ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন। কর্তব্যরত নার্স ও চিকিৎসকদেরও বেধড়ক মারধর করা হয়। তুমুল গন্ডগোলের মধ্যেই এমার্জেন্সি রুমেও ভাঙচুর শুরু করে অন্য রোগীদের আত্মীয়রা। 

সামাদের পরিবারের লোকজন জানান, ভর্তির পর ঠিকমতো চিকিৎসা হয়নি। ওষুধ দেওয়া হয়নি। যার জন্য মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের সদস্যর। তাঁরা বলেন, "বৃহস্পতিবার থেকেই বারবার হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে সামাদের  চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কিন্তু কেউ কানে তুলল না। আমাদের ছেলের মৃত্যুরও বিচার চাই।"

পরিবার ও গ্রামবাসীদের তুমুল বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। পরে বসিরহাট পুলিশ জেলার বিশাল বাহিনী ঘটনাস্থলে আসে। নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 


```