
শেষ আপডেট: 18 July 2024 15:03
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: জ্বর, সর্দি- কাশি, গায়ে হাত-পায়ে ব্যথা, এমনই উপসর্গ নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভিড় করছিলেন মানুষ। ডেঙ্গির প্রকোপ ছড়িয়ে বলে সুন্দরবনের দশটি ব্লকে মেডিক্যাল ক্যাপও করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে চোঙরাঙাচ্ছে সোয়াইন ফ্লু।
বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে তিনজনের শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস পাওয়া গিয়েছে। আর এই ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য স্বাস্থ্য দফতরের।
জ্বরের সঙ্গে প্রচণ্ড কাশি, মাথাব্যথা, বমি, গায়ে ব্যাথায় ভুগছিলেন বৃষ্টি গাইন, পুষ্পিতা মণ্ডল, সত্যজিৎ মণ্ডল। ডাক্তারও দেখিয়েছিলেন তাঁরা। পরে সোয়াইন ফ্লুর সংক্রমণ পাওয়া যায় তাদের রক্তে। তিনজনের চিকিৎসা শুরু করেন হাসপাতালের চিকিৎসকরা। এখন তাঁরা সুস্থ রয়েছেন।
শ্রীরামপুর গ্রামে ঘুরের বেরাচ্ছে মেডিকেল টিমের । স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের সচেতন করছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার করা হচ্ছে। রক্তের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্য কর্মীরা। বাড়ির মধ্যেও মাক্স পরে চলাফেরার করার পরামর্শ দিচ্ছেন তারা।
স্থানীয়রা জানিয়েছেন, চলতি মাসের ৮ তারিখে শ্রীরামপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। ভিড় উপচে পড়ে। তারপর থেকে এক পর এক জ্বরে আক্রান্তর সংখ্য়া বাড়তে থাকে। প্রায় ৫০ জন জ্বর ও বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছে।
বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, বিশেষ ক্যাম্প করা হচ্ছে পাঁচ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে। তার মধ্যে তিনজনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ করা হচ্ছে হচ্ছে।