Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

চাকরি খোয়ালেন বারাসত পুরসভার প্রাক্তন কাউন্সিলরও, অযোগ্যদের তালিকাতেও নাম ছিল

বৃহস্পতিবার ২০১৬ র সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই চাকরি খোয়া গেল দোলনেরও।

চাকরি খোয়ালেন বারাসত পুরসভার প্রাক্তন কাউন্সিলরও, অযোগ্যদের তালিকাতেও নাম ছিল

শেষ আপডেট: 4 April 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ২০১৬ র এসএসসি গ্রুপ সি-তে নিয়োগ পেয়েছিলেন বারাসাত পুরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। বৃহস্পতিবার ২০১৬ র সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই চাকরি খোয়া গেল দোলনেরও। 

বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের কর্মরত ছিলেন দোলন বিশ্বাস। এই বিদ্যালয়ের দোলন বিশ্বাস ছাড়াও ফিজিক্সের শিক্ষক রাকিব ইসলামের ও চাকরি গিয়েছে। বারাসত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস বিশ্বাস বলেন, "শিক্ষক রাকিব ইসলাম ও গ্রুপ সি দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় আমরা সমস্যায় পড়ব। একদিকে যেমন ফিজিক্সের একমাত্র শিক্ষকের চাকরি চলে যাওয়ায় পঠন-পাঠনে সমস্যা হবে, তেমনই গ্রুপ সি দোলন বিশ্বাসের চাকরি চলে যাওয়ায় রেজিস্ট্রেশন সহ অন্যান্য কাজেও সমস্যা হবে।"

এদিকে বারাসত পুরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাসের চাকরি যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর 
তুঙ্গে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসতে। অভিযোগ, তদন্ত চলাকালীন অযোগ্যদের যে তালিকা প্রকাশ হয়েছিল তাতেও নাম ছিল এই দোলন বিশ্বাসের এবং সাদা ওএমআর শিটে ছবিও প্রকাশ হয়েছিল। সিপিএমের অভিযোগ, শুধুমাত্র দোলন বিশ্বাস নয় গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের এরকম আরও নেতা-নেত্রীরা রয়েছেন। তৃণমূল করায় দোলন বিশ্বাসকে পুরস্কার দেওয়া হয়েছে বলে দাবি  বিজেপি নেতৃত্বের।  

তৃণমূল মুখপাত্র সুনীল মুখার্জির দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টা দেখছেন। তাঁদের ভবিষ্যত নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছেন। সব মিলিয়ে দোলন বিশ্বাসের চাকরি যাওয়াকে কেন্দ্র করে জেলা সদরে রাজনৈতিক তরজা তুঙ্গে।


```