Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের জালে জামাল! মহিলাদের মারধর ও তোলাবাজিতে অভিযুক্ত সোনারপুর সালিশি কাণ্ডের 'সর্দার'

সোনারপুরের ত্রাস জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ, সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে অমানুষিক নির্যাতন করেছে সে।

পুলিশের জালে জামাল! মহিলাদের মারধর ও তোলাবাজিতে অভিযুক্ত সোনারপুর সালিশি কাণ্ডের 'সর্দার'

জামালউদ্দিন সর্দার।

শেষ আপডেট: 19 July 2024 21:31

দ্য ওয়াল ব্যুরো: সোনারপুরের সালিশি সভা কাণ্ডের সেই জামাল অবশেষে গ্রেফতার হল। মঙ্গলবার তার কুকীর্তির কথা সামনে আসার পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। তন্নতন্ন করে তিনদিন ধরে তল্লাশির পরে আজ, শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার মাঝামাঝি এলাকা থেকে ধরা পড়েছে সে। কাল বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে তাকে।

সোনারপুরের ত্রাস জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে অভিযোগ, সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে অমানুষিক নির্যাতন করেছে সে। এই নিয়ে ৭ জুলাই সোনারপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। 

পুলিশ জানায়, প্রাথমিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদ মেটানোর জন্য জামালের বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামীকে। কিন্তু তাঁর কথা শোনার আগেই শিকল দিয়ে বেঁধে ফেলা হয় তাঁর পা। এরপর শুরু হয় মারধর। ওই মহিলা বলেন, “জামালের বাড়িতে ঢুকতেই আমার পা শিকল দিয়ে বেঁধে দেয়। লাঠি-বাঁশ দিয়ে শুরু হয় মারধর। ওই অবস্থাতেই প্রশ্ন করতে থাকে আমাকে। আমার স্বামী আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তখন তাঁকেও মারধর করা হয়। আমাকে পরের পর চড় মারে ওরা। ঘুষি মারে।" 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, জামালউদ্দিন এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। এলাকার অনেকের জমি জোর করে দখল করে নিয়েছে সে। প্রতিবাদ করলেই অমানুষিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে। সোমবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে যান। তাঁকে সামনে পেয়ে জামালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামের মানুষ।

এই ঘটনায় আরও দুই অভিযুক্ত, জামালের সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে আগেই গ্রেফতার করে পুলিশ। কিন্তু মঙ্গলবার থেকে জামালের খোঁজ মিলছিল না। এর পরে বুধবার জামালের বিরুদ্ধে সোনারপুর থানায় নতুন একটি এফআইআর দায়ের হয়। সেখানেও হেনস্থা এবং তোলাবাজির অভিযোগ করেন আরও এক অভিযোগকারিণী। 

পুলিশ বারবার জামালের বাড়িতে হানা দিলেও, গেটে ছিল তালা। মোবাইলও বন্ধ ছিল। শেষমেশ শুক্রবার রাতে পুলিশের জালে জড়াল জামাল। 


```