Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জয়নগরের ঘটনার ২৫ দিনের মধ্যে চার্জশিট জমা সিটের, বিকৃত মানসিকতায় ধর্ষণ-খুন!

পরে 'কুকীর্তি' ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নাবালিকাকে খুন করে। এরপরে জলাভূমিতে দেহ ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল সে। 

 জয়নগরের ঘটনার ২৫ দিনের মধ্যে চার্জশিট জমা সিটের, বিকৃত মানসিকতায় ধর্ষণ-খুন!

শেষ আপডেট: 30 October 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট জমা দিল তদন্তকারীরা। এই ঘটনার জন্য পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে। বুধবার ঘটনার ২৫ দিনের মাথায় তদন্ত শেষ করে সিট বারুইপুর আদালতে চার্জশিট জমা দিল। একই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টও জমা দিয়েছে। 

অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, কোনও আক্রোশে নয়, বিকৃত মানসিকতার বশেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে 'কুকীর্তি' ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নাবালিকাকে খুন করে। এরপরে জলাভূমিতে দেহ ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল সে। 

গত ২১ অক্টোবর মেয়ের জন্য বিচার চাইতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা। তাঁদের সঙ্গে করে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাশ।

৪ অক্টোবর রাতে জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় স্থানীয় এক যুবককে। অভিযোগ উঠেছিল নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা জানাজানি হতেই তেতে ওঠে মহিষমারি এলাকা। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত গ্রামবাসীরা। 

বাসিন্দারা অভিযোগ করেন, নাবালিকা বহুক্ষণ বাড়ি না আসার পরে যখন তার পরিবার থানায় যায়, তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত।


```