Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পিকনিকে গিয়ে আনন্দ করতে শূন্যে গুলি! নৈহাটিতে গ্রেফতার দুই অভিযুক্ত

পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন।

পিকনিকে গিয়ে আনন্দ করতে শূন্যে গুলি! নৈহাটিতে গ্রেফতার দুই অভিযুক্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 January 2025 15:56

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:  শূন্যে গুলি। শব্দ শুনে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন স্থানীয় মানুষজন। পরে জানতে পারলেন পিকনিকে গিয়ে আনন্দ করতেই ছোড়া হয়েছে গুলি। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।  

ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকায় ভবাগাছিতে। অভিযোগ, এখানেই পিকনিক করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। আচমকাই শোনা যায় গুলির শব্দ। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় শিবদাসপুর থানায়। পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন।

সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। তাদের ৭ দিন পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্তরা জানায় নিছক মজা করার জন্যই তারা গুলি ছুড়েছে। তবে ব্যাপারটা অতটা সহজ নাও হতে পারে বলে পুলিশের অনুমান। তাই ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চান পুলিশ আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। 


```