Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের চাকায় দেহ আটকে মৃত যুবক, গুরুতর জখম স্ত্রী ও সন্তান

শুক্রবার স্ত্রী ও বাচ্চাকে সঙ্গে নিয়ে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন সোমেন পাল নামে এক যুবক।

যশোর রোডে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের চাকায় দেহ আটকে মৃত যুবক, গুরুতর জখম স্ত্রী ও সন্তান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 March 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা যশোর রোডে (Jessore Road)। জানা গিয়েছে, স্কুটিতে (Scooty) চেপে যাওয়ার সময় ডাম্পারের (Dumper) ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রাম (Madhyamgram) জুডিও মলের সামনে চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গিয়েছে, শুক্রবার রাতে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন সোমেন পাল নামে এক যুবক। সঙ্গে ছিলেন স্ত্রী ও শিশু। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় পাশ দিয়ে আসা একটি ডাম্পার স্কুটিতে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। 

মহিলা ও শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও ডানদিকে গিয়ে পড়েন চালক স্বামী। অভিযোগ, তখনই ডাম্পারের চাকায় ওই ব্যক্তির দেহ আটকে যায় এবং পরে প্রায় ৩০০-৪০০ মিটার তাঁকে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

অভিযোগ, প্রত্যক্ষদর্শীরা বারবার চেষ্টা করলেও ঘাতক গাড়ির চালককে কোনওভাবেই থামান যায়নি। যদিও পরে ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ।

পরে যুবকের দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য এবং মহিলা ও শিশুকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গত কয়েকদিনে একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় ইতিমধ্যে প্রশাসনের তরফে যশোর রোডে নিরাপত্তা বাড়ান হয়েছে। তারমধ্যে ফের শুক্রবারের ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতেই উঠতে শুরু করে প্রশ্ন। গতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তরফ থেকে বারবার গাড়ি চালকদের কড়া বার্তা দেওয়া হলেও সেদিকে তাদের ভ্রূক্ষেপ নেই বলেই অভিযোগ স্থানীয়দের।


```