
শেষ আপডেট: 22 July 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে ধুন্ধুমার। রবিবার রাতে বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এর জেরে সোমবার তৃণমূল যুব সভাপতির দফতরে পাল্টা হামলা করা চলে বলে অভিযোগ। পানিহাটির পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাকে মারধরের অভিযোগ ওঠে। তৃণমূল কর্মী পরিতোষ দাসের অনুগামীরা এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পরিতোষ যুব তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ। ফেলে রবিবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। এই জেরে খড়দহ থানাও ঘেরাও করেন তাঁরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে ওঠে। সোমবার সকালে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায়। সেখানে চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। ওই তৃণমূল নেতার অভিযোগ, দলের একাংশ জন্য তাঁর কাজে কর্মে বাধা দিচ্ছে। এমন তাঁকে অফিসও খুলতে দিচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানা পুলিশ।
তৃণমূলের একাংশের দাবি, দলে থেকে অনৈতিক কাজ করে চলেছেন ওই যুব নেতা। তাতে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই কর্মীকে মারধরের ঘটনা ঘটে।