Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অশান্ত সন্দেশখালি, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি

কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ফের অশান্ত সন্দেশখালি, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি

পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়িতে চলল গুলি

শেষ আপডেট: 2 January 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী সভা করে যাওয়ার আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠল সন্দেশখালি। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়েছে সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে বলে খবর।

কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, গুলি চলার সময় বাড়িতেই ছিলেন পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডল। যদিও, বাড়ির বাইরে কেউ না বেরনোয় হতাহতের কোনও খবর মেলেনি। তবে, কেন গুলি চলল তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শাসকদলের পঞ্চায়েত প্রধানই। এই বিষয়ে তিনি কিছুই জানেন না, বলে দাবি।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে তৃণমূল নেতা যাদবকুমার মণ্ডলের অভিযোগ, ‘বুধবার রাতে বাইরে কিছু ফাটার আওয়াজ পাই। দাদা বলল, ঘরের বাইরে কারা দাঁড়িয়ে আছ। পরিষ্কার দেখা যাচ্ছে বন্দুক বের করে গুলি করছে। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি। বাড়ি থেকে গুলির খোল উদ্ধার করে নিয়ে গেছে ন্যাজাট থানার পুলিশ। এ ধরনের ঘটনার সন্মুখীন আগে কখনও হতে হয়নি।’

সরবেড়িয়া এলাকাতেই বাড়ি তৃণমূল পঞ্চায়েত তৃণমূল প্রধান যাদবকুমার মণ্ডলের। আগে এই পঞ্চায়েতের দায়িত্ব ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লার কাঁধে। ইডি-র উপর হামলার ঘটনায় শাহজাহানের সঙ্গে গ্রেফতার হতে হয় তাঁকেও। বর্তমানে তিনি জেল হেফাজতে। তাঁর জায়গায় সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েত প্রধানের দায়িত্ব দেওয়া হয় যাদবকুমার মণ্ডলকে। সেই পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করেই বুধবার গভীর রাতে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। 

যদিও পুরো বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে পাল্টা দাবি করেছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নয়। শেখ শাহজাহান পরবর্তী সন্দেশখালি কার দখলে থাকবে, তা নিয়ে শাহজাহান গোষ্ঠী এবং বিধায়ক সুকুমার মাহাতো গোষ্ঠীর লড়াই চলছে।


```