Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১, বাকিদের খোঁজে জোরদার তল্লাশি গোটা জেলায়

পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলি। কাউসার ছাড়াও সুজলপ্রসাদ নামে আরও এক অভিযুক্তের নাম সামনে আসছে। 

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১, বাকিদের খোঁজে জোরদার তল্লাশি গোটা জেলায়

ভাটপাড়া কাণ্ডে ধৃত

শেষ আপডেট: 14 November 2024 16:17

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি খুনের বদলা খুন বলেই মনে করছেন তদন্তকারীরা।

বুধবার সকালে জগদ্দল থানা থেকে ঢিল ছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। সেই খুনের ঘটনায় জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করল কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে। পরিবারের তরফ থেকে যাদের নামে অভিযোগ জানানো হয়েছিল তার মধ্যে অন্যতম এই কাউসার আলি। কাউসার ছাড়াও সুজলপ্রসাদ নামে আরও এক অভিযুক্তের নাম সামনে আসছে। 

পুলিশ জানিয়েছে, ২০২০সালে ভাটপাড়ায় খুন হন আকাশ প্রসাদ নামে এক যুবক। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন নিহত তৃণমূল নেতা অশোক সাউ। পুলিশের প্রাথমিক অনুমান, আকাশ যাদবের খুনের বদলা নিতেই সুজল প্রসাদ খুন করেছে অশোক সাউকে। সুজল প্রসাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ।

বুধবার ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন। কড়া নিরাপত্তায় যখন ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছিল। সেই সাতসকালেই  ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বুধবার সকালে অশোক সাউ  বাজার করতে বেরিয়েছিলেন। তখনই এই হামলা হয়। গুরুতর আহত অবস্থায়  ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করে পালানোর সময় বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন। তারপরেই অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।


```