Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেতাজিকে আটক রাখা হয়েছিল নোয়াপাড়া থানায়, জন্মদিনে সেই ঘরেই চালু হল লাইব্রেরি

সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাঁকে বন্দি করে রাখা হয় ৮ ফুট বাই দশ ফুটের একটি ঘরে।

নেতাজিকে আটক রাখা হয়েছিল নোয়াপাড়া থানায়, জন্মদিনে সেই ঘরেই চালু হল লাইব্রেরি

নেতাজি সেই মিউজিয়াম

শেষ আপডেট: 23 January 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়া থানার যে ঘরটিতে বন্দি হিসেবে রাখা হয়েছিল নেতাজিকে, সেই ঘরেই বৃহস্পতিবার তাঁর জন্মদিনে উদ্বোধন হল লাইব্রেরির।  

১৯৩১ খ্রিস্টাব্দে ১১ অক্টোবর বিকেল ৫ টার সময় তৎকালীন  ইংরেজ সরকারের পুলিশ জগদ্দল গোলঘরে অনুষ্ঠিত বঙ্গীয় পাটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেফতার করেছিল সুভাষচন্দ্র বসুকে। তারপরে নোয়াপাড়া থানায় কয়েক ঘণ্টার জন্য আটক রাখা হয়েছিল তাঁকে। নেতাজি শ্রমিক সংগঠনের সভায় বক্তব্য রাখলে শ্রমিকরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠবে এই আশঙ্কাতেই পথ আটকে ছিলেন ইন্সপেক্টর ম্যাকেঞ্জি। সুভাষচন্দ্র বোসকে আটক করে নিয়ে আসা হয় নোয়াপাড়া থানায়। তাঁকে বন্দি করে রাখা হয় ৮ ফুট বাই দশ ফুটের একটি ঘরে। অবশেষে শ্রমিকদের সভায় বক্তব্য রাখবেন না এমন মুচলেকা দিয়েই ছাড়া পান সুভাষচন্দ্র বোস। 

আজ সারা রাজ্যে মহা সমারোহে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নোয়াপাড়া থানাতেও বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। সুভাষচন্দ্র বসুকে যে ঘরে আটকে রেখেছিল ব্রিটিশ সরকার নোয়াপাড়া থানার সেই ঘরটি স্বাধীনতার পর সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। ২০১১ সালে রাজ্যে নতুন সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজরিত সেই ঘরকে নতুনভাবে সাজিয়েও তোলা হয়। 

নেতাজির স্মৃতিকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে বাঁচিয়ে রাখতে ও এই থানা যে তাঁর স্মৃতি বিজড়িত তা এলাকার ছাত্রছাত্রীদের মনে করিয়ে দিতে নোয়াপাড়া থানায় উদ্বোধন হল একটি গ্রন্থাগারের। যে ঘরে তাঁকে আটক রাখা হয়েছিল সেখানেই এই গ্রন্থাগারের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।


```