Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ব্ল্যাকমেলের শিকার হয়েই কি নিজেকে শেষ করে দিলেন! ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে বাড়ছে রহস্য

ভিড় জমানো মহিলারা তাঁদের 'দাদা'র মৃত্যুর জন্য বারবার এক মহিলাকে দায়ী করতে থাকেন।

 ব্ল্যাকমেলের শিকার হয়েই কি নিজেকে শেষ করে দিলেন! ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে বাড়ছে রহস্য

প্রয়াত সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়

শেষ আপডেট: 16 November 2024 16:20

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ব্ল্যাকমেলের শিকার হয়েই কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান? তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি চিঠিকে ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। 

সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ির সামনে জড়ো হন অনুগামীরা। ভিড় জমানো মহিলারা তাঁদের 'দাদা'র মৃত্যুর জন্য বারবার এক মহিলাকে দায়ী করতে থাকেন। অভিযোগ করেন, একটি ভিডিও দেখিয়ে তিনি ব্ল্যাকমেল করতেন সত্যজিৎবাবুকে। এভাবেই নিয়েছেন কয়েক লক্ষ টাকা। ওই মহিলার শাস্তিও দাবি করেন তাঁরা। 

এদিন ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা বলেন, "সত্যজিৎবাবু সজ্জন ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁকে ফাঁসানো হয়েছিল এবং ব্ল্যাকমেল করা হচ্ছিল। এক মহিলা এই কাজ করছিলেন।" তবে এই বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকে খোঁজ মিলছিল না উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের। ইছাপুরের আনন্দমঠের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার রাতভর তাঁর খোঁজ না মেলায় পুলিশে খবর দেন পরিবারের লোকজন। রাতেই তাঁর বাড়িতে যায় পুলিশ। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির তিনতলার ছাদ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

খবর জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখেন। একটি নোট উদ্ধার হয়েছে বলেও জানান। তবে পুরো বিষয়টিই তদন্তসাপেক্ষ বলে জানান তিনি।


```