Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেধরা সন্দেহে ফের গোপালনগরে গণপিটুনি, উদ্বিগ্ন প্রশাসন

এরপরে তাঁকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। তবে এই যুক্তি বিশ্বাসযোগ্য বলে মনে করেননি এলাকার মানুষ। তাঁরা ওই যুবককে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করতে শুরু করেন। পাথর ছুড়তে থাকেন। 

ছেলেধরা সন্দেহে ফের গোপালনগরে গণপিটুনি, উদ্বিগ্ন প্রশাসন

ছেলেধরা গুজবের বিরুদ্ধে প্রচার

শেষ আপডেট: 24 June 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছেলেধরা সন্দেহে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ। বারাসতে কাজিপাড়া এলাকায় শিশুর দেহ উদ্ধারের পর থেকে এমন কাণ্ড ঘটেছে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায়। গুজব রটানোয় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তবুও থামছে না গণপিটুনির ঘটনা। বনগাঁ, গাইঘাটার পরে এবার গোপালনগরেও একই ধরণের ঘটনা ঘটল। মামুদপুর চারাতলা এলাকায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

স্থানীয়দের দাবি,অনেকক্ষণ ধরে তাঁরা ওই ওই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। তাঁকে কারণ জিজ্ঞাসা করলে ওই যুবক জানান, রবিবার রাতে তাঁকে চারজন গাড়িতে করে নিয়ে এসেছিল। এরপরে তাঁকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। তবে এই যুক্তি বিশ্বাসযোগ্য বলে মনে করেননি এলাকার মানুষ। তাঁরা ওই যুবককে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর করতে শুরু করেন। পাথর ছুড়তে থাকেন। 

গত শনি ও রবিবার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গাতেই গণপিটুনির মতো ঘটনা সামনে এসেছে। যার মধ্যে বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকায় ভবঘুরাকে মারধরের অভিযোগে রবিবার ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবারও বনগাঁ থানা এলাকা থেকে গণপিটুনির ঘটনায় জড়িত ৪ যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে ১ যুবককে গ্রেফতার করা হয়। 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীদের সতর্ক করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও জনগণকে নিজের হাতে আইন তুলে নিতে দেখা যাচ্ছে। তাতে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। 


```