Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যে দাদু একমাত্র আশ্রয়, তাঁর বিরুদ্ধেই ঘুমের ওষুধ খাইয়ে কিশোরী নাতনিকে বারবার ধর্ষণের নালিশ

একদিন নয়, দিনের পর দিন দাদু এই কুকর্ম চালাত বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে মুখ খুলল নাতনি।

যে দাদু একমাত্র আশ্রয়, তাঁর বিরুদ্ধেই ঘুমের ওষুধ খাইয়ে কিশোরী নাতনিকে বারবার ধর্ষণের নালিশ

দাদুর বিরুদ্ধে ধর্ষণের নালিশ, প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 November 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। একদিন নয়, দিনের পর দিন দাদু এই কুকর্ম চালাত বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে মুখ খুলল নাতনি। তারপরেই গ্রেফতার করা হয় ওই প্রৌঢ়কে।   

স্থানীয় সূত্রের খবর, কয়েক বছর আগে নাবালিকার মায়ের মৃত্যু হয়। তারপরেই দুই মেয়েকে দাদুর কাছে পাঠিয়ে দিয়েছিল তাদের বাবা। সেই থেকে বনগাঁ থানা এলাকার চাঁদা গ্রামে দাদুর কাছে থাকত দুই বোন। এই বাড়িতেই ১৪ বছরের কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। 

প্রতিবেশীরা জানিয়েছেন, কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন ধর্ষণ করতেন অভিযুক্ত দাদু। এমনকী সে কথা কাউকে জানালে বাড়ি থেকে বার করে দেওয়া হবে বলে হুমকি দিতেন। এমনকী প্রাণনাশের হুমকি দিতেন। তাই ভয়ে ঘটনার কথা কাউকে বলেনি নাতনি। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তখন স্থানীয় মহিলাদের কাছে সমস্ত খুলে বলে সে।  

দাদুর বিরুদ্ধে এমন অভিযোগ জানাজানি হতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। থানায় গিয়ে দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। নির্যাতিতা কিশোরীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁর। 

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন প্রতিবেশীরাও। তবে দাদুর কারাবাস হলে নাতনিরা কোথায় থাকবে সেটাও ভাবাচ্ছে তাদের। 


```