Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বারাসতে পুকুরে ভাসছে তিন তিনটি বস্তা, পুলিশ এসে খুলতেই ভেতর থেকে বেরোল টুকরো টুকরো দেহ

রোববার সকালে বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। তারপরই চক্ষু চড়কগাছ অফিসারদের। বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে মানুষের শরীরের টুকরো করা অংশ। প্রত্যেকটি বস্তাতেই দেহাংশ ভরা ছিল।

বারাসতে পুকুরে ভাসছে তিন তিনটি বস্তা, পুলিশ এসে খুলতেই ভেতর থেকে বেরোল টুকরো টুকরো দেহ

বস্তাবন্দি দেহের টুকরো

শেষ আপডেট: 29 December 2024 13:41

দ্য ওয়াল ব্যুরো: বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুরের একটি পুকুরে ভাসতে দেখা যায় তিনটি বস্তা। বিকট গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। রোববার সকালে বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। তারপরই চক্ষু চড়কগাছ অফিসারদের। বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে মানুষের শরীরের টুকরো করা অংশ। প্রত্যেকটি বস্তাতেই দেহাংশ ভরা ছিল।

বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন ওই পুকুরে তিন-চার দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছেন তার কোনও ধারণাই নেই এলাকাবাসীর।

শনিবার বস্তাগুলো থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তখনই টনক নড়ে স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। পুকুরে ডুবুরি নামিয়ে বস্তাগুলি পাড়ে তোলার পর দেহাংশ উদ্ধার হয়। 

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বস্তাগুলি ফেলে দিয়ে গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্য কোথাও খুন করার পর দেহ কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়। তার পর তা প্লাস্টিকের ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান করা করা হচ্ছে।

আরও কোনও দেহাংশ মেলে কি না, তারও খোঁজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এসে পৌঁছলে গোটা ঘটনার একটা দিক উন্মোচিত হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।


```