Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মগরাহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পুলিশের দাবি 'সাজানো নাটক'

সেই দেনা থেকে বাঁচতে সোমবার রাতে শ্যুটআউটের ঘটনা সাজিয়ে ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক করেন।

মগরাহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পুলিশের দাবি 'সাজানো নাটক'

মগরাহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

শেষ আপডেট: 2 July 2024 20:23

দ্য ওয়াল ব্য়ুরো, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাট শ্যুটআউট কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, মগরাহাটে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা "সাজানো নাটক"।

মঙ্গলবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তাঁরা জানান, জয়নগর এলাকার বাসিন্দা অশোক ছাটুই মগরাহাটে থাকতেন। বিভিন্ন সময় চাকরি দেওয়ার নাম করে এলাকার একাধিক বাসিন্দার থেকে টাকা তুলেছিলেন। সেই দেনা থেকে বাঁচতে সোমবার রাতে শ্যুটআউটের ঘটনা সাজিয়ে ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের নাটক করেন। এই মিথ্যে ঘটনা ঘটানোর জন্য বেশ কয়েকজনের সাহায্য নিয়েছিলেন ওই ব্যবসায়ী। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে আরও কী কী কারণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

সোমবার রাতে মগরাহাট থানার দিঘিরপাড় এলাকায় ব্যবসায়ী অশোক সাটুই গুলিবিদ্ধ হন। অন্যদিকে তার সঙ্গে থাকা সাত লক্ষ টাকাও লুট করা হয়েছে বলে দাবি করেন। খবর পেয়ে পুলিশ তদন্তে নামে। সেখানে উঠে আসেন চাঞ্চল্য তথ্য। পুলিশ সূত্রে জানা গেছে, প্রচুর টাকা ধার দেনা করেছিল ওই ব্যবসায়ী। ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের নাটক সাজিয়েছিলেন। 


```